বাংলাদেশ

বিএনপি নেতাদের ডাকে হাসিনা পালায়নি, দাবি সাদিকুর রহমানের

প্রতিবেদক
নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন
সব খবর

বিএনপি নেতাদের ডাকে সাড়া দিয়ে যারা এসেছিল, তাদের ভয়ে শেখ হাসিনাকে কখনো পালাতে হয়নি বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, তারেক রহমানের ডাকে সরকার পতনের সম্ভাবনা থাকলে তা ২৮ অক্টোবরই হওয়ার কথা ছিল। সে সময় ১০ লাখ লোক ঢাকা এলেও পুলিশের বাঁশিতে ১০ মিনিটেই তারা পালিয়ে গিয়েছিল। সাদিকুর রহমান প্রশ্ন তোলেন, নেতা নাকি কর্মীরা আগে পালিয়েছিল এবং মাত্র ১০ মিনিটে কীভাবে ১০ লাখ মানুষ হাওয়া হয়ে যায়। তার মতে, তারা মূলত ক্ষমতার আশায় এসেছিল, কিন্তু তারেক রহমানের ডাকে কেউ প্রাণ দিতে রাজি ছিল না।

সাদিকুর রহমান আরও দাবি করেন, জুলাই-আগস্টের আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলার চেষ্টা করেছেন যে এটি বিএনপির আন্দোলন নয় এবং তারা এর সঙ্গে জড়িত নন। কারণ, আন্দোলনটি বিএনপির হলে কোটি কোটি মানুষ এতে অংশগ্রহণ করত না। মানুষ নাহিদ ইসলামের মতো অপরিচিত ও অরাজনৈতিক তরুণের ডাকে সাড়া দিয়েছিল। ৩ আগস্ট নাহিদ ইসলামের এক দফার ডাকে সরকারের নৈতিক পতন ঘটে এবং সেদিন থেকেই হাসিনা পরিবারের সদস্যরা পালাতে শুরু করে। এরপর ৪ আগস্ট আসিফ মাহমুদ ঢাকা দখলের ডাক দেন এবং ৫ আগস্ট সাধারণ মানুষ লাঠিসোঁটা নিয়ে রাজপথ দখলে নেয়। এই আন্দোলনে দুই শতাধিক মানুষ শহীদ হন।

তিনি আরও বলেন, হাসিনা জানত বিএনপি নেতাদের ডাকে যারা আসে, তারা পুলিশের বাঁশি শুনলেই পালিয়ে যাবে, যেমনটি গত ১৭ বছর ধরে ঘটেছে। জুলাইয়ের আন্দোলনে কারা রাজপথে ছিল তা নিয়ে বিতর্কের অবকাশ নেই। এই প্রজন্মের কাছে নাহিদ, আসিফ, হাসনাত ও আখতারদের নাম অত্যন্ত পরিচিত। মিথ্যা ডকুমেন্টারি দিয়ে জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা ১০ মিনিটে সবকিছু ফেলে পালিয়ে যাওয়া বিড়ালের দলের মতো, অথচ নাহিদের ডাকে যারা সাড়া দিয়েছিল, তাদের দমাতে হাসিনার বাহিনী গুলি চালিয়েও ব্যর্থ হয়েছে। সেই প্রজন্মের সঙ্গে মিথ্যা ইতিহাস নিয়ে তামাশা করার দুঃসাহস কীভাবে হয়, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।