অপরাধ

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর প্রায় ২৯ বছর পর তাঁর হত্যা মামলার অন্যতম আসামি, খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে মামলার তদন্ত সংস্থা সিআইডির কাছে ডনকে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) ওমরা পালনের জন্য সৌদি আরবে যাচ্ছিলেন ডন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে বিদেশযাত্রার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তাঁকে আটক করা হয়।

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ২৫ বছর বয়সে মারা যান এই চিত্রনায়ক। তাঁর মৃত্যু ঘিরে যে রহস্যের জাল তৈরি হয়েছিল, তা আজও স্পষ্ট হয়নি। তাঁর পারিবারিক নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন।

সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে। নায়কের মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তাঁরা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। তখন পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে।

প্রায় তিন দশক সময়ে একাধিক তদন্তে সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হলেও আইনি লড়াই ছাড়েননি তাঁর মা নীলা চৌধুরী। তাঁর আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় আদালতের নির্দেশে গত বছর ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন (৫৪)। ডনকে আজ আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। আবেদনে তিনি বলেন, ডন এজাহারনামীয় অন্য আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেন বলে বাদী মামলায় উল্লেখ করেছেন। মামলার তদন্ত চলছে এবং ডন দীর্ঘদিন পলাতক ছিলেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, সালমান শাহর ছোট ভাইকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। ১৯৯৭ সালে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ স্বীকারোক্তি দেন যে সামিরা হকের সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক ছিল। ডন, ফারুক ও রেজভি ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যা করেন। তাঁরা প্রথমে সালমান শাহকে অচেতন করেন এবং পরে আত্মহত্যা দেখানোর জন্য তাঁকে ঝুলিয়ে রাখা হয়। বিচারক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সালমান শাহর মা নীলা চৌধুরী লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বলেছেন, সরকার খুব ভালো কাজ করছে। এই সরকারের সময়ে এখন পর্যন্ত যা হয়েছে, তা আগে কখনো হয়নি। তিনি বলেন, ‘ডন ওতপ্রোতভাবে জড়িত। এর মাধ্যমে বেরিয়ে আসবে সব। কারা জড়িত সবই বেরিয়ে আসবে। ইনশা আল্লাহ সব ধরা পড়বে। এখনো মেইন আসামি বাকি—সামিরা, সামিরার মা লুসি ইরা। আমি চাই বিচার।’

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হওয়ায় তাঁর মামা আলমগীর কুমকুম সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর এই মামলায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা চাই, এই হত্যার সুষ্ঠু তদন্ত হোক ও রহস্য উন্মোচন হোক। আমাদের দাবি দোষীদের শাস্তি হোক। শুধু আমরা না, সারা দেশের মানুষের সবার দাবি সুষ্ঠু তদন্ত হোক। দোষীদের বিচার হোক।’

সালমান শাহর মৃত্যুর আগের দিন, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ‘প্রেমপিয়াসী’ ছবির ডাবিং করতে এফডিসিতে গিয়েছিলেন। সেখানে নায়িকা শাবনূর উপস্থিত ছিলেন। এফডিসিতে যাওয়ার পর সালমান তাঁর বাবাকে ফোন করে স্ত্রী সামিরাকে নিয়ে সেখানে আসতে বলেন। পরে সামিরাকে নিয়ে তাঁর বাবা এফডিসির সাউন্ড কমপ্লেক্সে যান। সেখানে সালমান ও শাবনূরকে ডাবিং রুমে খুনসুটি করতে দেখে সামিরা রেগে যান। পরে সালমান, সামিরা ও পরিচালক বাদল খন্দকার একই গাড়িতে ওঠেন। গাড়িতে সামিরা সালমানের সঙ্গে কথা বলেননি। এফডিসির প্রধান ফটকের সামনে সালমান ও বাদল খন্দকার নেমে যান। সেদিন আর ডাবিং হয়নি। রাত ১১টার দিকে বাদল খন্দকার সালমানকে নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বি-১১ নম্বর ফ্ল্যাটে পৌঁছে দিয়ে চলে যান। পরদিন সকালে ছবির কাজের শিডিউল নিতে সালমানের বাসায় গিয়েছিলেন বাদল খন্দকার। তিনি জানান, নিচে দারোয়ানদের কাছ থেকে সালমান রাতেই ফাঁস দিয়ে মারা গেছেন বলে জানতে পারেন।

১৯৯৭ সালের ৩ নভেম্বর পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়, যাতে সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলা হয়। এরপর সিআইডির প্রতিবেদনের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন সালমান শাহর বাবা। ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। ২০১৪ সালের ৩ আগস্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, এতেও মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়। ২০১৫ সালের ১৯ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে আবার রিভিশন আবেদন করেন নীলা চৌধুরী। ২০১৬ সালের ২১ আগস্ট আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, সালমান শাহকে খুন করা হয়নি, তিনি আত্মহত্যা করেন। এ আত্মহত্যার পেছনে পাঁচটি কারণ ছিল। পরে ২০২১ সালের অক্টোবর মাসে এই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন জমা দেওয়া হয়। নীলা চৌধুরীর নারাজি আবেদনে বলা হয়, সালমান শাহর অপমৃত্যুর মামলাটি সঠিকভাবে তদন্ত না করে আসামিপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

ওই আবেদনের শুনানি শেষে গত বছর ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দেন। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেন তিনি। এরপর রমনা থানায় এই মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম সালমান শাহর।