বাংলাদেশ

সন্দ্বীপে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়নি জুলাই শহীদ দিবস

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
সব খবর

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালন না করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা শিক্ষা অফিসের অবহেলা, দায়িত্বহীনতা এবং তথ্য গোপনের কারণে দিবসটি যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে এ বিষয়ে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল, তবুও মাঠপর্যায়ে তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকরা দিবসটি পালনের বিষয়ে কোনো নির্দেশনাই পাননি বলে জানিয়েছেন।

মুছাপুর এলাকার বাসিন্দা মো. ইয়াছিন এই পরিস্থিতির সমালোচনা করে বলেন, ৭১-এর পর বাংলাদেশের ইতিহাসে চব্বিশের জুলাইয়ের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম যেন মহান মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, তা নিশ্চিত করা জরুরি। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একটি গুরুত্বপূর্ণ দিবস পালন না হওয়া অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

অনুসন্ধানে জানা গেছে, সন্দ্বীপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিবসটি পালনের জন্য লিখিত নির্দেশনা পাঠানো হয়েছিল। ইউএনও’র স্বাক্ষর করা ওই চিঠিতে ক্লাস্টারভিত্তিক দায়িত্বপ্রাপ্ত দুই সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম ও নাজিম উদ্দীনকে বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। সন্দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাঈন উদ্দিন এবং লায়ন মুস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহেদা বেগম জানান, শিক্ষা অফিস থেকে তাদের কাছে এমন কোনো নির্দেশনা পৌঁছায়নি।

তবে বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ছিল ভিন্ন। শিক্ষা অফিসের নির্দেশনা না পেলেও ইউএনও’র ফেসবুক পোস্ট দেখে তারা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে। প্রধান শিক্ষক মঞ্জুর কাদের জানান, চিঠির অপেক্ষায় না থেকে তারা দায়িত্ব পালন করেছেন। এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক দাবি করেছেন, ক্লাস্টারভিত্তিক প্রতিটি মেসেঞ্জার গ্রুপে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মাঠপর্যায়ে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিযুক্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম ও নাজিম উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন জানান, সরকারি আদেশ অমান্য করা এবং দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই। সহকারী শিক্ষা কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।