বিশ্ব

সৌদি আরবের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে মার্কিন গোয়েন্দা উদ্বেগ

প্রতিবেদক
চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত ডিএমপির ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত ডিএমপির মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে দখল: হাম-রুবেলা কর্মসূচি ব্যাহত, অভিযোগ মিষ্টির বিরুদ্ধে মিরপুরে টিকাকেন্দ্র গুঁড়িয়ে দখল: হাম-রুবেলা কর্মসূচি ব্যাহত, অভিযোগ মিষ্টির বিরুদ্ধে
সব খবর

সৌদি আরবের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা উড়িয়ে দেয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন এক গোপন গোয়েন্দা মূল্যায়নে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। এই মূল্যায়নকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সৌদি আরবের পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ এই চুক্তি পর্যালোচনার সময় আইনপ্রণেতাদের কাছে যে গোপন নথি দেয়া হয়েছিল, তার মধ্যেই এই গোয়েন্দা মূল্যায়নটি ছিল। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদাভাবে একটি মূল্যায়ন প্রদান করেছে। সেখানে সৌদি আরবের দেয়া প্রতিশ্রুতি এবং চুক্তিতে থাকা সুরক্ষা ব্যবস্থার ওপর তুলনামূলক বেশি আস্থা প্রকাশ করা হয়েছে। অনলাইন আরটি এই খবর দিয়েছে।

গত জুলাই মাসে স্বাক্ষরিত ‘সেকশন ১২৩’ চুক্তিটি মূলত সৌদি আরবের বেসামরিক পরমাণু প্রকল্পে কয়েক হাজার কোটি ডলারের মার্কিন বিনিয়োগের আইনি ভিত্তি হিসেবে কাজ করছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই চুক্তি পরমাণু অস্ত্র বিস্তার রোধের মানদণ্ডকে শক্তিশালী করবে এবং পরমাণু সহযোগিতার জন্য সৌদি আরবকে রাশিয়া বা চীনের দিকে ঝুঁকতে বাধা দেবে।

তবে সমালোচকদের মতে, এই চুক্তি সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি সম্ভাব্য পথ তৈরি করে দিয়েছে। চুক্তি অনুযায়ী, শুরুতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৫ শতাংশের নিচে রাখার কথা থাকলেও, পরবর্তী সময়ে ওয়াশিংটন ও রিয়াদের লিখিত অনুমোদনের পর তা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। যদিও ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির উপযোগী মাত্রার নিচে, তবুও এর ফলে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত কাজ উল্লেখযোগ্য হারে কমে যায়। এছাড়া চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ‘অ্যাডিশনাল প্রটোকল’ গ্রহণের বাধ্যবাধকতা রাখা হয়নি, যা পরমাণু স্থাপনায় পরিদর্শকদের বিস্তৃত প্রবেশাধিকার নিশ্চিত করে। এর পরিবর্তে ওয়াশিংটন ও রিয়াদ একটি পৃথক দ্বিপক্ষীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছে।

শুক্রবার ডেমোক্রেট সিনেটর এড মার্কি ও জেফ মার্কির নেতৃত্বে একদল আইনপ্রণেতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সতর্ক করে বলেছেন, এই চুক্তি রিয়াদকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার এবং ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। সেনেটর মার্কি ওয়াশিংটন পোস্টকে জানান, সৌদি আরবের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ ধরে রাখার বিষয়টি তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামরিক পরমাণু কর্মসূচিতে সহায়তার বিষয়টি প্রত্যাখ্যান করে জানিয়েছে, সৌদি আরবের পরমাণু অস্ত্র কর্মসূচিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান অবশ্য বারবার জোর দিয়ে বলছেন যে, রিয়াদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে। নতুন এই গোয়েন্দা মূল্যায়ন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ২০১৮ সালের সেই বক্তব্যকে পুনরায় সামনে নিয়ে এসেছে, যেখানে তিনি বলেছিলেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তবে সৌদি আরবও যত দ্রুত সম্ভব একই পথে হাঁটবে।

আইনপ্রণেতারা এই চুক্তিটিকে ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তির সঙ্গে তুলনা করছেন, যেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩ দশমিক ৬৭ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছিল। ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। সৌদি আরবের সঙ্গে করা বর্তমান চুক্তিটি গত ২৪শে আগস্ট কংগ্রেসে জমা দেয়া হয়েছে। এটি এখন ৯০ দিনের পর্যালোচনার মধ্যে রয়েছে। আইনপ্রণেতারা চাইলে এই চুক্তি আটকে দেয়ার চেষ্টা করতে পারেন, যদিও প্রেসিডেন্টের ভেটো অতিক্রম করতে কংগ্রেসের উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে।