রাজনীতি

সাভারে ককটেল বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক
নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮
সব খবর

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, গত সোমবারের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সরকার এই ঘটনার নিন্দা জানায়। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। তিনি আরও বলেন, নাহিদ ইসলামের বক্তব্যকে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছি এবং এমন বক্তব্য দেওয়ার অধিকার তার রয়েছে। তবে দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার কাছ থেকে সরকার আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করে বলেও তিনি জানান।

তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঘটনার ২৪ ঘণ্টাও পূর্ণ হয়নি। তদন্তের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। কোনো রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করার পরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, তবে বর্তমান সরকার এই ঘটনার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিচ্ছে এবং দ্রুত দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশ চলাকালে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সমাবেশ চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিদ্যুৎ ফিরে আসার পর নাহিদ ইসলাম বক্তব্য শুরু করলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে অন্তত তিনজন আহত হন এবং সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন যে, প্রশাসনের সহযোগিতায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে তাদের হত্যার উদ্দেশ্যে এই হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল। তিনি সে সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার কথা উল্লেখ করেছিলেন।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন এবং সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।