রাজনীতি

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন

প্রতিবেদক
আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন
সব খবর

ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের দিকে ভারত থেকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ও দলের জ্যেষ্ঠ নেতারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, যদিও বাংলাদেশে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। তারা দুই বছর আগে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং এখন দেশে ফিরে তারা বাংলাদেশের বিচারব্যবস্থা তাদের রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কেমন আচরণ করে, তা দেখতে চান।

৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, তিনি ফিরে গেলে তাকে গ্রেপ্তার বা এমনকি হত্যাও করা হতে পারে। তবুও তাকে ফিরতে হবে কারণ তার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমনপীড়নের শিকার হচ্ছেন। তিনি বলেন, যদি মৃত্যুই আসে, তবে তা যেন তার নিজের মাটিতেই আসে, যেখানে তার বাবা-মা সমাহিত আছেন।

২০২৪ সালে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের মুখে শেখ হাসিনার প্রায় ২০ বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে আশ্রয় নেন। এরপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার অভিযোগে অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। শেখ হাসিনা নির্বাসন থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে, তবে একই সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতেও ভূমিকা রাখতে পারে, কারণ ভারত তাকে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি ঘটেছিল। বাংলাদেশ সরকার একাধিকবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে।

নির্বাসনে যাওয়ার পর শেখ হাসিনা বিভিন্ন সংবাদমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও এই প্রথম তিনি কোনো পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দিলেন। এটিই প্রথমবার তিনি দেশে ফেরার সম্ভাব্য সময়সূচি জানালেন, আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বললেন এবং জানালেন যে, তার সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের আরও জ্যেষ্ঠ নেতারাও একইভাবে আত্মসমর্পণ করবেন, যাদের মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে নিতে বারবার ভারতকে চিঠি পাঠালেও তিনি নিজেই ফিরে যাবেন।

বাংলাদেশের সরকারের মুখপাত্ররা এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করে দেখছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে চায়।

স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালে নিহত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন। তার শাসনামলে ভিন্নমত দমন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং ক্ষমতার ভারসাম্য নষ্ট করার অভিযোগ উঠলেও তিনি বরাবরই তা অস্বীকার করেছেন।

জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, যে দমনপীড়নের ঘটনায় তার সরকারের পতন ঘটে, তাতে সর্বোচ্চ ১,৪০০ জন নিহত হতে পারেন। দিল্লিতে নির্বাসনে থেকে শেখ হাসিনা রয়টার্সকে বলেন, তাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা হয়েছে এবং অনেকে আত্মগোপনে আছেন। তাই তিনি দেশে ফেরার এবং সবাইকে একসঙ্গে আদালতে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

তবে তিনি কবে দেশে ফিরবেন, কবে আত্মসমর্পণ করবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তিনি বলেন, আমি ন্যায়বিচারে বিশ্বাস করি। আমার বিশ্বাস, বিচারপ্রক্রিয়া শুরু হলে মানুষ বুঝতে পারবে আদালত কতোটা প্রহসনে পরিণত হয়েছে। আমি সেটাই প্রমাণ করতে চাই।

গণমাধ্যমের প্রতিবেদন ও সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সরকার পতনের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী গ্রেপ্তার, মামলা ও হামলার শিকার হয়েছেন। শেখ হাসিনা বলেন, দেশে ফেরার পরিকল্পনা নিয়ে তিনি ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ করেননি, কারণ গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায়বিচার কোনো গোপন আলোচনার বিষয় নয়। তিনি কারাগারে যেতে ভয় পান না, কারণ অতীতেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে।

১৯৮১ সালে বাবার হত্যাকাণ্ডের পর নির্বাসন থেকে দেশে ফিরে তিনি সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একাধিকবার আটক হন। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর মুক্তি পেয়ে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হন। ২০২৪ সালে দেশত্যাগের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল এবং তার জীবনের ওপর হুমকি তৈরি হয়েছিল, তখনই তিনি দেশ ছাড়তে বাধ্য হন।

তিনি বলেন, কোনো সরকার যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকে, তাহলে ভুল হতেই পারে। কিন্তু একটি সরকারের ভালো-মন্দ, সঠিক-ভুল বিচার করার অধিকার জনগণের। সেই বিচার তিনি জনগণের হাতেই ছেড়ে দিচ্ছেন।

শেখ হাসিনা জানান, আওয়ামী লীগকে পুনর্গঠনের লক্ষ্যে তিনি অনলাইনে বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টি আসন নিয়ে ধারাবাহিক বৈঠক করেছেন। তিনি বলেন, তারা হয়তো তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তিনি হয়তো আর কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে? যদি তারা খারাপ কাজ করে থাকে, তাহলে জনগণই তার বিচার করুক।