বাংলাদেশ

জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
সিরাজগঞ্জে মাচায় তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন হাসিবুরের সিরাজগঞ্জে মাচায় তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন হাসিবুরের নারী উদ্যোক্তা মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলা, তদন্তে পুলিশের উচ্চপর্যায়ের কমিটি নারী উদ্যোক্তা মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলা, তদন্তে পুলিশের উচ্চপর্যায়ের কমিটি বগুড়ার শেরপুরে পরিবহন শ্রমিকদের মাঝে ১২ লাখ টাকার অনুদান বিতরণ বগুড়ার শেরপুরে পরিবহন শ্রমিকদের মাঝে ১২ লাখ টাকার অনুদান বিতরণ জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার র‍্যাবের নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণে অনুমোদন র‍্যাবের নতুন ১১ তলা সদর দপ্তর নির্মাণে অনুমোদন ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী মক্কা চুক্তি নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত জালিল রাহিমি মক্কা চুক্তি নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত জালিল রাহিমি ৫০তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ ৫০তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব বিদ্যুতের ভৌতিক বিলের স্থায়ী সমাধানে স্মার্ট মিটারের ওপর গুরুত্ব
সব খবর

বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন প্রক্রিয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি হওয়া উচিত দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক। তিনি স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে এই সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশ-ভারত সম্পর্ক বিভিন্ন প্রেক্ষাপটে টানাপোড়েনের মধ্য দিয়ে গিয়েছে।

স্পিকার আরও বলেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের নতুন পথযাত্রা সুগম হয়েছে। তিনি স্মরণ করেন যে, শেখ হাসিনার শাসনামলে দুই দেশের সম্পর্ক কেবল সরকারকেন্দ্রিক ছিল।

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ভারত সরকার দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে অত্যন্ত আগ্রহী। জনগণের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সাক্ষাৎ শেষে হাইকমিশনার ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।