বাংলাদেশ

সৈয়দপুরে শিল্পমেলায় লটারি ও অশ্লীলতা বন্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদক
মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ মহেশখালীতে সাগরে ফিশিং ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসে সংসদে বিরোধীদলের ওয়াকআউট এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব এক বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা, ভিটেমাটি দেওয়ার প্রস্তাব জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব: রাষ্ট্রপতি যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩
সব খবর

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ফেয়ার পার্কে চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় র‍্যাফেল ড্র, লটারি, জুয়া এবং অশ্লীল কর্মকাণ্ড বন্ধের দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে ‘সচেতন জনতা সৈয়দপুর’ নামক একটি সংগঠন। রোববার দুপুরে শহরের রংপুর রোড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড়ে এসে শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করা হয়েছে। বক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান এবং শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন করার পরও মেলায় বিতর্কিত এসব কার্যক্রম বন্ধে কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে স্থানীয় জনমনে গভীর ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মো. নুরুল হুদা, সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী, শিক্ষক ও সাংবাদিক শাহাবাজ উদ্দিন, জামে আরাবিয়া মাদরাসার মুহতামিম ইলিয়াস রিয়াজী এবং নয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিল্লুর রহমান। এছাড়া কর্মসূচিতে সংহতি জানিয়ে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, গত ৬ জুলাই সংগঠনের সভাপতি গোলাম রব্বানীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি নীলফামারী জেলা প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় গত ১১ জুলাই স্থানীয় তামান্না মোড়ে একই দাবিতে একটি প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়েছিল।