বাংলাদেশ

তেঁতুলিয়ায় ১৭ দপ্তরে জনবল সংকট, ব্যাহত নাগরিক সেবা

প্রতিবেদক
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন
সব খবর

দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী ও পর্যটন সম্ভাবনাময় এলাকা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ অন্তত ১৭টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নেই। দীর্ঘস্থায়ী এই জনবল সংকটের কারণে স্থানীয়দের নাগরিক সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক দপ্তরে শীর্ষ পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে, আবার কোথাও একাধিক পদ খালি থাকায় জোড়াতালি দিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম।

উপজেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দু ইউএনও পদটি গত ৬ জুলাই থেকে শূন্য রয়েছে। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আকাশ ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দপ্তরে দীর্ঘদিন ধরে কোনো প্রশাসনিক কর্মকর্তা নেই। সবচেয়ে ভয়াবহ সংকট দেখা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি শূন্য। এছাড়া জুনিয়র কনসালটেন্টের ১০টি পদের মধ্যে ৯টি, মেডিকেল অফিসারের ২৮টির মধ্যে ১৭টি, মিডওয়াইফের ২টি এবং মেডিকেল টেকনোলজিস্টের ১৯টি পদের মধ্যে ৮টি পদ খালি রয়েছে।

মহিলা বিষয়ক দপ্তরে কোনো স্থায়ী কর্মকর্তা বা কর্মচারী নেই। ২০২১ সাল থেকে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যিনি সপ্তাহে মাত্র এক-দুই দিন অফিস করেন। এতে মাতৃত্বকালীন ভাতা, প্রশিক্ষণ এবং নারী নির্যাতন প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমাজসেবা কার্যালয়েও স্থায়ী কর্মকর্তা নেই, গত ৩০ জুলাই পূর্বের কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করার পর আর কেউ যোগদান করেননি। সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় জমি কেনাবেচা ও সরকারি রাজস্ব আদায় কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কৃষি অফিসে ১২টি পদ শূন্য রয়েছে যার মধ্যে অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদ অন্তর্ভুক্ত। এলজিইডি অফিসে সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও নকশাকারকের পদ খালি। এছাড়া প্রাথমিক শিক্ষা অফিস, পরিবার পরিকল্পনা অফিস, মৎস্য অফিস, নির্বাচন অফিস, আনসার-ভিডিপি, পরিসংখ্যান, আবহাওয়া পর্যবেক্ষণাগার ও ফায়ার সার্ভিস স্টেশনেও কর্মকর্তা সংকট রয়েছে। হিসাবরক্ষণ কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকায় একজন অডিটর দিয়ে চলছে অফিস। এমনকি স্থানীয় বাংলাবান্ধা, তিরনই ও দেবনগড় ইউনিয়নে তহশিলদার বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পদ শূন্য এবং বাংলাবান্ধা ইউনিয়নে ইউপি সচিবের পদটিও দীর্ঘদিন ধরে ফাঁকা।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। এই সুযোগে কিছু অসাধু কর্মচারী অনিয়মে জড়িয়ে পড়ছেন, ফলে সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। সেলাই প্রশিক্ষণার্থী লুবানা আক্তার ও স্থানীয় বাসিন্দা শাহিনুর ইসলাম শাহীন ও নাইবুল ইসলাম জানান, দায়িত্বপ্রাপ্তদের আর্থিক ক্ষমতা না থাকায় এবং অফিসে তাদের না পাওয়ায় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শাকিল রহমান এবং কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন জানিয়েছেন, জনবল সংকটের মধ্যেও তারা সীমিত পরিসরে সেবা দিয়ে যাচ্ছেন। ভারপ্রাপ্ত ইউএনও এস এম আকাশ স্বীকার করেছেন যে, জনবল সংকটে দাপ্তরিক কাজের গতি কমে গেছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন জানান, ইউএনও পদের বিষয়টি তিনি জানেন এবং অন্যান্য দপ্তরের সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।