অপরাধ

নরসিংদীর শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা হুতিদের কাছে কেন পিছু হটল যুক্তরাষ্ট্র, নেপথ্যে বড় ব্যর্থতা টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা ঝুলন্ত সেতু পানিতে, তবুও সেলফিতে পর্যটকরা বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাজসজ্জায় ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাজসজ্জায় ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার
সব খবর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১টা পর্যন্ত ডুবুরি দল এই তিনজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো: ওবায়দুল্লাহ (৩৮), শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) এবং কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬)। এখনো নিখোঁজ শান্ত (২৪)-কে উদ্ধারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাখপুর গ্রামে মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত বাড়ির সদস্যদের সাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে নদীর প্রবল স্রোতে তিনজনই তলিয়ে যান। তাদের উদ্ধার করতে গিয়ে স্বজন সৌরভও নদীতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে শিবপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। শনিবার সকাল পর্যন্ত চেষ্টা চালিয়েও কোনো সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস সাময়িকভাবে অভিযান স্থগিত করে।

পরবর্তীতে সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। ডুবুরি দল ঘটনাস্থলের আশেপাশে ৬ থেকে ১০ কিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়ে দুপুর ১২টা পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে কালিগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় শান্তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, উদ্ধার কাজ শেষ হলে নিহতদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং নিখোঁজ শান্তকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।