বাংলাদেশ

টঙ্গীতে বস্তি উচ্ছেদ ও পুনর্বাসনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বস্তিবাসীর বিক্ষোভ

প্রতিবেদক
দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতাসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতাসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫২ রোগী দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫২ রোগী ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি’র ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি’র
সব খবর

গাজীপুর টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজার হাজার বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বস্তিবাসীরা সকালে টঙ্গী বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করেন।

এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগ পোহান। পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে যান এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। এর ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

আন্দোলনকারীরা জানান, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে। একই সঙ্গে, দ্রুততম সময়ে বিকল্প আবাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা। বস্তিবাসীরা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা নিজেরাও প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে, কয়েকজনের অপরাধের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে হাজার হাজার পরিবারকে গৃহহীন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “অবরোধের ফলে কয়েক মিনিটের জন্য মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”