বিশ্ব

ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে, দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে বর্তমানে খুবই ইতিবাচক আলোচনা চলছে। টানা তৃতীয় দিনের মতো উভয় পক্ষের মধ্যে কোনো হামলার ঘটনা না ঘটার পর সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। যুদ্ধের অবসান নিয়ে আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, আমার মনে হয়, ভালো কিছু ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে, এই আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পূর্বের ন্যায় আবারও সামরিক অভিযান শুরু করবে।

ট্রাম্প জানান, গত শুক্রবার তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত মার্কিন হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলেন। এর কারণ হিসেবে তিনি জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে ইরানকে আলোচনার জন্য আরেকটি সুযোগ দিতে চেয়েছিলেন তিনি। একই সময়ে ইরানও তাদের দিক থেকে হামলা বন্ধ রেখেছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা প্রতিদিনের বিমান হামলা ও পাল্টাপাল্টি আক্রমণের পর এই বিরতি এল। এর আগে জুন মাসে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছিল। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্যমতে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল তাদের সেই অভিযানের লক্ষ্য। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে সংঘাত কমে আসার খবরে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।

এদিকে, তেহরান সরাসরি কোনো আলোচনার বিষয়বস্তু অস্বীকার করেছে। এছাড়া পাঁচ মাস ধরে চলা যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত কমে এসেছে বলে যে খবর ছড়িয়েছে, তা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর গোলাবারুদ ও মাঝারি পর্যায়ের অস্ত্র রয়েছে, যা শেষ হওয়ার মতো নয়। তবুও তিনি মজুত আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। ট্রাম্প আরও জানান, বর্তমানে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উৎপাদিত হচ্ছে, যার মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রেসিডেন্টের কৌশলগত লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় অস্ত্রের চেয়েও বেশি মজুত তাদের রয়েছে। তিনি আরও যোগ করেন, অপারেশন এপিক ফিউরি প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করলে কী ধরনের পরিণতি হতে পারে।