বিশ্ব

কিম জং উনের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে, দাবি ট্রাম্পের

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের সুসম্পর্কের বিষয়টি আবারও সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কিম জং উনের সঙ্গে তোলা পুরোনো একটি ছবি পোস্ট করেন তিনি। ট্রাম্প জানান, ছবিতে তাদের অভিব্যক্তি খুব একটা বন্ধুত্বপূর্ণ না দেখালেও বাস্তবে তাদের সম্পর্ক দারুণ। এ বিষয়ে ট্রাম্প লিখেছেন, তাদের মধ্যে এমন অনেক ছবি রয়েছে যেখানে তারা হাসছেন, তাই কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক চমৎকার।

ট্রাম্পের এই মন্তব্য এমন একটি সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র সমালোচনা করছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, এই মহড়া কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামের এই মহড়াটি ১৭ আগস্ট শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। এতে ড্রোন মোকাবিলা, জিপিএস ব্যবস্থায় বিঘ্ন ঘটানো এবং সাইবার হামলা প্রতিরোধের মতো বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়া হবে, যার লক্ষ্য উত্তর কোরিয়ার পরিবর্তিত সামরিক সক্ষমতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।

উত্তর কোরিয়া নিয়মিতভাবে এই মহড়াগুলোকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে আসছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা এখন একটি ‘পারমাণবিক জোটে’ পরিণত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-র বিবৃতিতে বলা হয়েছে, নতুন হুমকির বিপরীতে উত্তর কোরিয়া নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলবে। তাদের মতে, আসন্ন মহড়াগুলো গত পাঁচ বছরের তুলনায় ভিন্ন এবং আধুনিক যুদ্ধের নতুন দিকগুলোকে সামনে রেখে সাজানো হয়েছে।

এরই মধ্যে গত ১২ আগস্ট উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঘটনা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে ইয়োনহাপ জানিয়েছে, বুধবার পূর্ব সাগরের দিকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড ঘটনাটিকে কেবল একটি ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ’ হিসেবে উল্লেখ করেছে।