বিশ্ব

ইউক্রেনের হামলায় শিশুসহ ১১ জন নিহতের দাবি রাশিয়ার

প্রতিবেদক
তিস্তার ভাঙন রোধে রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ তিস্তার ভাঙন রোধে রংপুরে পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কানাডায় দেড় বছর, প্রবাসজীবন নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী কানাডায় দেড় বছর, প্রবাসজীবন নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী কাউন্সিলর একরাম হত্যায় বদির সুপরিকল্পিত ছক ছিল: চিফ প্রসিকিউটর কাউন্সিলর একরাম হত্যায় বদির সুপরিকল্পিত ছক ছিল: চিফ প্রসিকিউটর ডিবিআইডি নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে না ফেসবুক-ইউটিউব ডিবিআইডি নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে না ফেসবুক-ইউটিউব জুলাইয়ের ২৫ দিনে রেকর্ড ২২৯ কোটি ডলার প্রবাসী আয় জুলাইয়ের ২৫ দিনে রেকর্ড ২২৯ কোটি ডলার প্রবাসী আয় বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন-জাপানসহ বিভিন্ন দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন-জাপানসহ বিভিন্ন দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ রেল কর্মকর্তা মামুন হত্যা: কথিত প্রেমিকা বিউটির ৩ দিনের রিমান্ড রেল কর্মকর্তা মামুন হত্যা: কথিত প্রেমিকা বিউটির ৩ দিনের রিমান্ড নিখোঁজ হওয়ার সেই দুঃসহ স্মৃতি জানালেন গণঅধিকার পরিষদের আবু হানিফ নিখোঁজ হওয়ার সেই দুঃসহ স্মৃতি জানালেন গণঅধিকার পরিষদের আবু হানিফ
সব খবর

রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে একটি অবকাশকেন্দ্রে ভয়াবহ হামলার অভিযোগ তুলেছে মস্কো। রুশ কর্তৃপক্ষের দাবি, রাতের অন্ধকারে চালানো এই হামলায় চার শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রুশ কর্মকর্তারা অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবেই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়া-নিযুক্ত জাপোরিঝিয়ার গভর্নর ইয়েভগেনি বালিতস্কি জানান, আজভ সাগরের উপকূলবর্তী কিরিলিভকা অবকাশকেন্দ্রে এই হামলাটি হয়েছে। মেলিতোপোল শহরের কাছাকাছি অবস্থিত এই এলাকাটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বালিতস্কি দাবি করেন, হামলাকারীরা খুব ভালোভাবেই জানত তারা কাদের লক্ষ্য করে এই আক্রমণ চালাচ্ছে।

একই দিনে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে। কিয়েভের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, তাদের দূরপাল্লার ড্রোন হামলায় কাস্পিয়ান সাগরে অবস্থিত রাশিয়ার বৃহত্তম তেলক্ষেত্রের অংশ লুকঅয়েলের ফিলানোভস্কি তেল প্ল্যাটফর্মে সফলভাবে আঘাত হানা হয়েছে। যদিও এ বিষয়ে লুকঅয়েল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। পাশাপাশি সাইবেরিয়ার তিউমেন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে, তবে সেখানে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে কি না তা স্পষ্ট করা হয়নি। এছাড়া বর্তমানে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হামলার পাল্টা দাবি করে আসছে।