বিশ্ব

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৭ গুদামকর্মী নিহত

প্রতিবেদক
কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা বরগুনার আমতলীতে জরাজীর্ণ ব্রিজ অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বরগুনার আমতলীতে জরাজীর্ণ ব্রিজ অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি ও ইসি সচিবের বিরুদ্ধে তোপ জামায়াতের ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি ও ইসি সচিবের বিরুদ্ধে তোপ জামায়াতের গোয়ালন্দে খাবার চাওয়ার জেরে বাবুর্চিকে পিটিয়ে হত্যা গোয়ালন্দে খাবার চাওয়ার জেরে বাবুর্চিকে পিটিয়ে হত্যা পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ইয়েমেনে সংঘাত: ৯ হাজারের বেশি হতাহত, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার ইয়েমেনে সংঘাত: ৯ হাজারের বেশি হতাহত, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার তাহসিফের মৃত্যু রহস্য: হেফাজতে থাকা বন্ধু দীপের মুখে চাঞ্চল্যকর তথ্য তাহসিফের মৃত্যু রহস্য: হেফাজতে থাকা বন্ধু দীপের মুখে চাঞ্চল্যকর তথ্য
সব খবর

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত সাতজন গুদামকর্মী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। স্থানীয় গভর্নরদের তথ্যানুযায়ী, হামলার কবলে পড়া মস্কোর বিস্তৃত অঞ্চলের একটি তেল ডিপোতে ভয়াবহ আগুনও ছড়িয়ে পড়েছে।

তাম্বভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পেরভিশভ জানিয়েছেন, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কতোভস্ক শহরে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামে ইউক্রেনের ড্রোন আঘাত হানে। এতে ২৫ জন আহত হন। টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি বলেন, রাতের শিফটে কর্মরত সাতজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পেরভিশভ আরও জানান, ওই হামলার আগে আকাশ থেকে ২৮টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছিল। তিনি মন্তব্য করেন, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পুরোপুরি আঘাত হানতে পারলে বেসামরিক হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়েভ জানিয়েছেন, মস্কোর পূর্বে অবস্থিত ইলেকট্রোস্তাল শহরে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে ড্রোন হামলায় আরও ২৪ জন আহত হয়েছেন। একই অঞ্চলের নোগিনস্ক শহরে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি তেল ডিপোতে আগুন ধরে যায়। গভর্নর ভোরোবিয়েভ জানান, ওই ঘটনায় দুইজন আহত হয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে কাছাকাছি একটি মাতৃসদন খালি করে দেওয়া হয়েছে।

ওয়াইল্ডবেরিজের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাতিয়ানা কিম একে রাশিয়া ও তাদের কোম্পানির জন্য একটি ‘ভয়াবহ রাত’ হিসেবে অভিহিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তাদের বাহিনী রাশিয়ার দুটি লজিস্টিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে, যেগুলো ড্রোন উৎপাদনের যন্ত্রাংশ ও নেভিগেশন সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হতো। তিনি আরও জানান, ইউক্রেনীয় বাহিনী একটি তেল স্থাপনাতেও আঘাত হেনেছে।