রাজনীতি

ইউপি নির্বাচনে কারচুপি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী রাজীব আহসান

প্রতিবেদক
আজ এইচএসসির ফল, এসএমএসের নতুন নম্বর জানাল শিক্ষা বোর্ড আজ এইচএসসির ফল, এসএমএসের নতুন নম্বর জানাল শিক্ষা বোর্ড চ্যাম্পিয়নস ট্রফিতে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ দেশে হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ১,৩১৬ দেশে হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ১,৩১৬ ইনানীতে চার দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ দিন পর রিলিফ কূপ খননের পরিকল্পনা ইনানীতে চার দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ দিন পর রিলিফ কূপ খননের পরিকল্পনা ছেলের মৃত্যুতে মামলা করতে অনাগ্রহী তাহসিফের বাবা ছেলের মৃত্যুতে মামলা করতে অনাগ্রহী তাহসিফের বাবা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাপানে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বক্তব্য: সম্পর্ক নতুন উচ্চতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাপানে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বক্তব্য: সম্পর্ক নতুন উচ্চতায় ইরানে মার্কিন হামলার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ইরানে মার্কিন হামলার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: রহস্যের জট খুলতে বন্ধুকে জিজ্ঞাসাবাদ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: রহস্যের জট খুলতে বন্ধুকে জিজ্ঞাসাবাদ ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে হাজারো বিক্ষোভ ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে হাজারো বিক্ষোভ ময়মনসিংহে বিদ্যুৎ সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি ময়মনসিংহে বিদ্যুৎ সক্ষমতা বাড়ল, কমবে লো-ভোল্টেজের ভোগান্তি
সব খবর

বরিশালের মেহেন্দিগঞ্জে আয়োজিত এক সাংগঠনিক সভায় নৌ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনে একটি ভোটের ক্ষেত্রেও কোনো ধরনের কারচুপি বা অনিয়ম সহ্য করা হবে না। জনপ্রতিনিধিদের অবশ্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং প্রভাব বিস্তার বা কারচুপির মাধ্যমে জনপ্রতিনিধি হওয়ার পথ বন্ধ থাকবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মেহেন্দিগঞ্জে পৌঁছে প্রতিমন্ত্রী দড়িচর খাজুরিয়া, সদর ও চানপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেন।

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও সদস্য পদে কারা নির্বাচন করবেন, তা তৃণমূলের নেতাকর্মীদেরই ঠিক করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে জনগণের প্রত্যাশা ও তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয় পর্যায়ে সঠিক প্রার্থী বাছাই না হলে ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ পেয়ে যান, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সবচেয়ে কাছের জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান। এখানে জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত হওয়া জরুরি। তাই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না।

উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়ার শাহীন লিটন ও সদস্য সচিব দিনু মিয়া। এছাড়া বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্য সচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্য সচিব আমজাদ পোদ্দার সভায় অংশ নেন। সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল ও সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ ও সদস্য সচিব জুবায়ের এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।