বিশ্ব

চীনের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় নতুন বিশাল কর্মসূচি ট্রাম্প প্রশাসনের

প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম
সব খবর

বিশ্বজুড়ে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নতুন করে বড় ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত বছর ব্যাপক বাজেট কাটছাঁটের কারণে স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন উদ্যোগ পুনরায় চালু করার পাশাপাশি নতুন প্রকল্পেও শত শত কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে দেশটি। এই নতুন পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন প্রশাসন ইতিমধ্যে কংগ্রেসকে জানিয়েছে যে, ক্যারিবীয় অঞ্চল ও মধ্য আমেরিকার পুরোনো সমুদ্রতলের টেলিযোগাযোগ কেবল প্রতিস্থাপনে ১৭ কোটি ৫৮ লাখ মার্কিন ডলার বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার ঠেকানো।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, এই বিনিয়োগ পশ্চিম গোলার্ধ, আফ্রিকা ও এশিয়ায় চীনের কূটনৈতিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলের একটি অংশ। যদিও চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের আগে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সহযোগিতামূলক মনোভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবুও ওয়াশিংটন চীনের প্রভাব ঠেকাতে এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।

মার্কিন কংগ্রেসে জমা দেওয়া অর্থায়নের প্রস্তাবে ‘ক্যারিবীয় ও মধ্য আমেরিকার সমুদ্রতলের কেবলের ওপর চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) নিয়ন্ত্রণ মোকাবিলা প্রকল্প’ নামে একটি কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় নিরাপদ সমুদ্রতলের কেবল স্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে চীনা প্রতিষ্ঠানের পরিবর্তে বিশ্বস্ত বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করতে সহায়তা দেওয়া হবে। এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া ও হাইতি এই সুবিধা পেতে পারে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের কিছু অংশ নিকারাগুয়ায় থাকলেও দেশটির সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি কাজ করবে না।

মার্কিন কর্মকর্তাদের দাবি, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে চীনের টেলিযোগাযোগ, অবকাঠামো ও বন্দর খাতে বিনিয়োগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, চীনের প্রকল্পগুলো শুরুতে কম ব্যয়বহুল মনে হলেও রক্ষণাবেক্ষণ ব্যয় ও নিম্নমানের সেবার কারণে পরে সেগুলোর প্রকৃত খরচ অনেক বেড়ে যায়। সমুদ্রতলের কেবল প্রকল্পের বাইরে চীনের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় প্রায় ৫০ কোটি মার্কিন ডলার ব্যয়ের আরও বিভিন্ন প্রকল্প বিবেচনা করছে পররাষ্ট্র দপ্তর।

এপির পর্যালোচনা করা একটি অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে, মার্কিন জাতীয় স্বার্থ রক্ষায় ৩৪ কোটিরও বেশি ডলার ব্যয়ে ৫০টিরও বেশি প্রকল্পের প্রস্তাব রয়েছে। এর মধ্যে অনেক উদ্যোগ আগে অনুমোদিত হলেও ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) বাজেট ও জনবল ছাঁটাইয়ের কারণে সেগুলো স্থগিত হয়ে গিয়েছিল।

নতুন পরিকল্পনার মধ্যে আর্জেন্টিনা ও বেলিজে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে, যা চীনের সম্ভাব্য হস্তক্ষেপ থেকে অবকাঠামো সুরক্ষায় কাজ করবে। এ ছাড়া ইকুয়েডর, জ্যামাইকা, মেক্সিকো, প্যারাগুয়ে, পেরু ও উরুগুয়েতে বন্দর পরিচালনা, গভীর সমুদ্রে মাছ ধরা এবং খনিজ সম্পদ খাতে চীনের প্রভাব মোকাবিলার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি পরবর্তী দালাই লামা নির্বাচন প্রক্রিয়ায় চীনের প্রভাব ঠেকাতে নিরাপদ যোগাযোগ প্রযুক্তি সরবরাহ এবং নজরদারি প্রযুক্তি রপ্তানিকারী চীনা কোম্পানিগুলোর কার্যক্রম মোকাবিলার উদ্যোগও বিবেচনায় রয়েছে। এসব পরিকল্পনা স্পষ্ট করে যে, বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও কৌশলগত প্রতিযোগিতা থেকে সরে আসছে না ওয়াশিংটন।