বিশ্ব

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা নীতিতে কঠোর ট্রাম্প প্রশাসন

প্রতিবেদক
লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে
সব খবর

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে। গত বৃহস্পতিবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এই সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা প্রকাশ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ (F) ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জে (J) ভিসা এবং বিদেশি সাংবাদিকদের আই (I) ভিসার মেয়াদ এখন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বর্তমানে এই ভিসাগুলো সংশ্লিষ্ট শিক্ষা, প্রশিক্ষণ বা চাকরির পুরো সময়ের জন্য বৈধ থাকে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই নতুন নিয়ম কার্যকর হবে।

নতুন নিয়মে বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ সর্বোচ্চ ২৪০ দিন করা হয়েছে। তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে মাত্র ৯০ দিন। বর্তমানে তারা বহু বছরের জন্য ভিসা পেয়ে থাকেন। মেয়াদ শেষ হলে প্রয়োজন অনুযায়ী পুনরায় নবায়নের আবেদন করা যাবে। এর আগে গত আগস্টে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা সাংবাদিকদের জন্য প্রস্তাবিত এই নিয়মকে ‘বৈষম্যমূলক’ হিসেবে আখ্যায়িত করেছিল।

শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এখন কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া পড়াশোনার লক্ষ্য পরিবর্তন বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না। এছাড়া পড়াশোনা বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য আগে যে ৬০ দিন সময় পাওয়া যেত, তা কমিয়ে এখন ৩০ দিন করা হয়েছে। ডিএইচএস জানিয়েছে, ২০২৪ সালে ১৮ লাখের বেশি শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এছাড়া একই অর্থবছরে ৫ লাখের বেশি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং ৩৭ হাজার ৩০০ বিদেশি সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে। এত বিপুল সংখ্যক অ-অভিবাসী ভিসাধারীর ওপর কার্যকর নজরদারি কঠিন হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএইচএস দাবি করেছে।

সাবেক ডিএইচএস কর্মকর্তা ডাগ র‌্যান্ড নতুন এই নিয়মকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাগত জানানোর নীতির সম্পূর্ণ বিপরীত বলে মন্তব্য করেছেন। ক্যাটো ইনস্টিটিউটের অভিবাসনবিষয়ক পরিচালক ডেভিড জে. বিয়ার বলেন, শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন বা শিক্ষা প্রতিষ্ঠান বদলের ওপর এমন বিধিনিষেধ আরোপের কোনো আইনগত ভিত্তি নেই। নতুন নিয়মে শিক্ষার্থীদের মাত্র ৩০ দিনের মধ্যে চাকরি খুঁজে স্পনসর জোগাড় করতে হবে, অন্যথায় তারা অবৈধ অভিবাসীতে পরিণত হবেন। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতিতে ব্যাপক কঠোরতা আরোপ করেছেন এবং বৈধ অভিবাসনের ক্ষেত্রেও নজরদারি বাড়িয়েছেন।