অপরাধ

উত্তরপ্রদেশে মদ্যপানের টাকা না পেয়ে মুসলিম ব্যবসায়ীকে মারধর

প্রতিবেদক
তেরো বছরের অপ্রতিমের মৃত্যুতে রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন তেরো বছরের অপ্রতিমের মৃত্যুতে রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন কুমিল্লায় শিক্ষকপুত্রের মরদেহ উদ্ধার: সন্দেহভাজন এক কিশোর আটক কুমিল্লায় শিক্ষকপুত্রের মরদেহ উদ্ধার: সন্দেহভাজন এক কিশোর আটক এক সপ্তাহে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,২৩২ এক সপ্তাহে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,২৩২ বগুড়ায় দেশের প্রথম কমিউনিটি এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন বগুড়ায় দেশের প্রথম কমিউনিটি এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন সন্তান হারিয়ে শোকে পাথর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সন্তান হারিয়ে শোকে পাথর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল জঙ্গলে মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল জঙ্গলে নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি সেবা দিতে চান প্রতিমন্ত্রী রাজীব আহসান নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি সেবা দিতে চান প্রতিমন্ত্রী রাজীব আহসান ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার লাশ উদ্ধার মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার লাশ উদ্ধার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ও গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ও গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি
সব খবর

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৭

ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় এক মুসলিম মহিষ ব্যবসায়ীকে স্থানীয় কয়েকজনের মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। গত বুধবার ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী আফশার আলীর ভাষ্যমতে, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে কারারি থানার জামদুয়া এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটে।

আফশার আলী জানান, হামলাকারীরা তার কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেছিল। তাকে বলা হয়, ‘তুমি এত আয় করো, আমাদের একটু মদও খাওয়াতে পারো না?’ টাকা দিতে অস্বীকার করায় হামলাকারীরা তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে মূল অভিযুক্ত তাকে ক্ষমা চাইতে বাধ্য করেন। আলী ক্ষমা চাওয়ার পরও হামলাকারী তাকে চড় ও ঘুষি মারতে থাকেন। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শী হামলা থামানোর চেষ্টা করেন।

আফশার আলীর অভিযোগ, ঘটনার এক পর্যায়ে আরও কয়েকজন ব্যক্তি হামলায় যোগ দেয়। তারা তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি তার কাছে থাকা ৪ হাজার ৫০০ রুপি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর তিনি কারারি থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন। পরবর্তীতে তিনি কৌশাম্বির পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ঘটনার বিচার ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কৌশাম্বি পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।