অর্থনীতি

রাজধানীর বাজারে সবজি ও ডিমের চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা

প্রতিবেদক
ভোলা সদর ইউপি নির্বাচন: ভেদুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী জাকিরের নির্বাচনী তৎপরতা ভোলা সদর ইউপি নির্বাচন: ভেদুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী জাকিরের নির্বাচনী তৎপরতা ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি শীতের সবজি আসায় স্বস্তি, মুরগি চড়া দামে, ডিম সস্তা শীতের সবজি আসায় স্বস্তি, মুরগি চড়া দামে, ডিম সস্তা চকরিয়ায় ছাত্রদল নেতার দোকান থেকে লুণ্ঠিত চিনি উদ্ধার চকরিয়ায় ছাত্রদল নেতার দোকান থেকে লুণ্ঠিত চিনি উদ্ধার কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ অবসরের পর এক বছর অলস সময় কাটাতে চান নেইমার অবসরের পর এক বছর অলস সময় কাটাতে চান নেইমার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা
সব খবর

রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতারা চরম অস্বস্তিতে পড়েছেন। শুক্রবার রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে দেখা গেছে, সবজি ও ডিমের দাম গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে প্রতিটি ডিম এখন ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে এবং এক ডজন ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৬৫ টাকা। ডিম বিক্রেতা মাসুম জানান, ফার্মের মুরগির ডিম এখন ৫৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে এবং দাম কমার কোনো লক্ষণ নেই।

সবজির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশিরভাগ সাধারণ সবজি বর্তমানে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া কাঁচা মরিচের দাম গত সপ্তাহের ১২০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকায় পৌঁছেছে। বর্ষা মৌসুমের আগাম সবজি শিম ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে পেঁপে কিছুটা কম দামে ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। শসা ৫০ থেকে ৬০ টাকা এবং দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শাকের দাম তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও লাউ প্রতি পিচ ৫০ থেকে ৭০ টাকা এবং কচুরমুখি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতা আবু দাউদ বলেন, ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। যারা ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন, তাদের পক্ষে মাছ, সবজি ও চালের দাম সামলানো কঠিন হয়ে পড়েছে। এদিকে মাছের বাজারেও উচ্চমূল্য অব্যাহত রয়েছে। রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা, চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ বিক্রেতা মফিজুল ইসলাম জানান, মাছের আকার, মান এবং জীবিত বা মৃত হওয়ার ওপর ভিত্তি করে দামের তারতম্য হয়, তবে সরবরাহ কম থাকলে দাম আরও বেড়ে যায়।

অন্যদিকে, মুরগি ও গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম প্রতি কেজি ৮০০ টাকা অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে নিত্যপণ্যের এই ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে।

মাঝারি আকারের রুই কেনা যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে।