বাংলাদেশ

বর্ষায় জলাবদ্ধতায় বন্দি পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে স্থায়ী জলাবদ্ধতায় তলিয়ে থাকে। বিদ্যালয়ের মাঠটি আশপাশের এলাকা থেকে নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে এটি খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকায় সড়ক নির্মাণের সময় যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা বা কালভার্ট না রাখায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারে না, যা এই সমস্যার প্রধান কারণ।

দীর্ঘদিন পানি জমে থাকায় বিদ্যালয়ের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীদের বাধ্য হয়ে পানির মধ্য দিয়েই ক্লাসে আসতে হচ্ছে। এর ফলে কোমলমতি শিশুদের দুর্ঘটনার ঝুঁকি এবং পানিবাহিত রোগের আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীর অভিভাবক কাইয়ুম হোসেন খান জানান, বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে তারা সবসময় উদ্বিগ্ন থাকেন। তিনি মাঠ ভরাটসহ পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলাল জানান, বর্ষাকালে মাঠ ডুবে থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন জানান, তিনি সদ্য যোগদান করেছেন এবং বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং মাঠ ভরাটের পাশাপাশি পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এছাড়া বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানিয়েছেন, বাবুগঞ্জসহ আশপাশের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ ভরাট ও সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।