বাংলাদেশ

মাহ্দী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক

প্রতিবেদক
লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি
সব খবর

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এই বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন। এছাড়া বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অগ্রাধিকার, সরকারের পলিসি এবং এগুলো বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সারা দেশে আরও কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের অন্তর্ভুক্তির বিষয়টিকে বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেছেন। জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপায় নিয়েও এসময় মতবিনিময় করা হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে তাদের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে যৌথভাবে কাজ করার বিষয়েও তারা সম্মতি জানিয়েছেন।

সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য উপস্থিত ছিলেন।