বিশ্ব

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ ৯৭তম

প্রতিবেদক
দিল্লি পুলিশের হেফাজতে কয়েক ঘণ্টা থাকার পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা দিল্লি পুলিশের হেফাজতে কয়েক ঘণ্টা থাকার পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা বস্ত্র খাতের সংকট নিরসনে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী বস্ত্র খাতের সংকট নিরসনে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিয়ে আটক রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতারা শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দিয়ে আটক রাহুল গান্ধীসহ কংগ্রেস নেতারা ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ কেন নয় ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশ কেন নয় রাজধানীতে ছুরিকাঘাতে নিহত যুবক, ঘটনার রহস্য উদঘাটনে মাঠে পুলিশ রাজধানীতে ছুরিকাঘাতে নিহত যুবক, ঘটনার রহস্য উদঘাটনে মাঠে পুলিশ নাটোরের গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হেলপার, আহত ১২ নাটোরের গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হেলপার, আহত ১২ দেশের বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৭৪১ টাকা দেশের বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৭৪১ টাকা বিশ্বকাপ ফাইনাল কেন বয়কট করলেন উয়েফা প্রধান সেফেরিন? বিশ্বকাপ ফাইনাল কেন বয়কট করলেন উয়েফা প্রধান সেফেরিন? তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, ১১ জেলায় বন্যার সতর্কবার্তা তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, ১১ জেলায় বন্যার সতর্কবার্তা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ছাড়াল ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ছাড়াল
সব খবর

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত পাসপোর্ট সূচকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। এই সূচকে যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর, আর সবার শেষে আফগানিস্তান।

গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এই সূচক প্রকাশ করা হয়েছে। কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সংখ্যা ছিল ৩৭টি। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। ২০২০ সালে বাংলাদেশ ৯৮তম অবস্থানে ছিল। তবে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

এ বছরের সূচকে শীর্ষ অবস্থানে থাকা সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশ ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে থাকা সুইডেন ১৮৭টি দেশে এবং চতুর্থ অবস্থানে থাকা বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন—এই ১১টি দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

পঞ্চম অবস্থানে থাকা অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে, ষষ্ঠ অবস্থানে থাকা হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে এবং সপ্তম অবস্থানে থাকা অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অষ্টম অবস্থানে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া (১৮২টি), নবম অবস্থানে লিচেনস্টেইন ও লিথুনিয়া (১৮১টি) এবং দশম অবস্থানে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র (১৮০টি) রয়েছে।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা ১৬তম অবস্থানে রয়েছে, তাদের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৬৯টি দেশে ভ্রমণ করতে পারেন। যুদ্ধরত ইউক্রেন ৩১তম (১৪২টি দেশ) এবং রাশিয়া ৪২তম (১১৪টি দেশ) অবস্থানে আছে। ইসরায়েলের অবস্থান ১৮তম (১৬৬টি দেশ)। ইরান ও ফিলিস্তিন ৯৬তম অবস্থানে রয়েছে, তারা ৩৭টি দেশে যেতে পারেন। সৌদি আরবের অবস্থান ৫৪তম এবং চীনের পাসপোর্টধারীরা ৮৩টি দেশে ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ৫২তম অবস্থানে (৯৩টি দেশ), ভারত ৮১তম (৫৫টি দেশ), ভুটান ৮৮তম (৪৭টি দেশ), মিয়ানমার ৯১তম (৪৩টি দেশ) এবং শ্রীলঙ্কা ৯৪তম (৩৯টি দেশ) অবস্থানে রয়েছে। বাংলাদেশের ঠিক পরেই ৯৮তম অবস্থানে থাকা নেপালের পাসপোর্টধারীরা ৩৪টি দেশে এবং পাকিস্তান ১০১তম অবস্থানে থাকা দেশটির পাসপোর্টধারীরা ২৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে সবার নিচে ১০৪তম অবস্থানে আছে আফগানিস্তান, দেশটির পাসপোর্টধারীরা ২২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এর উপরে রয়েছে সিরিয়া (১০৩তম, ২৫টি দেশ) এবং ইরাক (১০২তম, ২৮টি দেশ)।