ধর্ম ও ইসলাম

ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান

প্রতিবেদক
ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ 'জলবোমা', সতর্ক করলেন গবেষকরা হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ ‘জলবোমা’, সতর্ক করলেন গবেষকরা ফেসবুক দিচ্ছে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন ফেসবুক দিচ্ছে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন
সব খবর

বর্তমান সময়ে বাড়ি ও দোকান ভাড়ার ক্ষেত্রে সিকিউরিটি মানি ও অ্যাডভান্স দুটি ব্যাপক পরিচিত লেনদেন। ভাড়া শেষে কোনো ক্ষতির সম্মুখীন হলে তা পুষিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ ধরনের অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয়। তবে শরয়ি বিশ্লেষণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় এসব লেনদেনে প্রায়শই ভুল হয়ে থাকে।

জামানত হিসেবে ভাড়া গ্রহীতা থেকে যে অর্থ গ্রহণ করা হয় এবং চুক্তি শেষে যা আবার ভাড়া গ্রহীতাকে ফেরত দিতে হয়, তাকে ‘সিকিউরিটি মানি’ বলে। এই অর্থের মালিকানা ভাড়াটিয়ার কাছেই থাকে, যদিও তা ভাড়াদাতার কাছে গচ্ছিত থাকে। তাই সিকিউরিটি মানির যাকাত ভাড়াটিয়াকেই প্রদান করতে হবে।

অন্যদিকে, ‘অ্যাডভান্স সিকিউরিটি মানি’ বা সংক্ষেপে ‘অ্যাডভান্স’ হলো এককালীন গ্রহণ করা সেই অর্থ যা প্রতি মাসে কিছুটা করে ভাড়া হিসেবে কাটা হয়। অ্যাডভান্স হিসেবে প্রদানকৃত টাকার মালিকানা ভাড়াটিয়া থেকে ভাড়াদাতার কাছে চলে যায় এবং এই টাকা পরবর্তীতে ফেরত দিতে হয় না। সুতরাং, অ্যাডভান্স হিসেবে নেওয়া টাকার যাকাত ভাড়াদাতার ওপর আবশ্যক হবে। (জাদিদ ফিকহি মাসায়েল: ১/১৪৭-১৪৮, মালে হারাম আওর উসকে মাসারেফ ওয়া আহকাম: ৮৫)।

আমাদের সমাজে সিকিউরিটি মানির পরিমাণ বৃদ্ধি পেলে ভাড়ার পরিমাণ কমে যাওয়ার যে প্রচলন রয়েছে, তা শরিয়তের দৃষ্টিতে জায়েজ নয়। কারণ, সিকিউরিটি মানি ভাড়াদাতার কাছে ঋণ হিসেবে থাকে। এই ঋণের কারণে ভাড়ার পরিমাণ কমিয়ে দিলে তা ঋণ দিয়ে ঋণগ্রহীতা থেকে অতিরিক্ত সুবিধা গ্রহণের অন্তর্ভুক্ত হয়, যা সুদ এবং হারাম। (আস সুনানুল কোবরা লিল বায়হাকি: ৫/৫৭৩, আল মাবসুত লিস সারাখসি: ১৪/৩৫)।

তবে, যদি সিকিউরিটি মানি না হয়ে অ্যাডভান্স বা অগ্রিম ভাড়া প্রদান করার কারণে ভাড়া কিছুটা কমানো হয়, তাহলে তাতে কোনো সমস্যা নেই। কারণ, অ্যাডভান্সের টাকা ভাড়াদাতার কাছে ঋণ হিসেবে থাকে না। ফলে ভাড়া কমানো হলেও তা ঋণের পরিবর্তে কমানো হয়েছে বলে গণ্য হয় না। উদাহরণস্বরূপ, একটি ফ্ল্যাটের জন্য ৫০ হাজার টাকা সিকিউরিটি মানি প্রদান করলে ভাড়া ৭ থেকে ৮ হাজার টাকা হতে পারে, কিন্তু ২ লাখ টাকা অ্যাডভান্স হিসেবে দিলে ভাড়া মাত্র ৩ থেকে ৪ হাজার টাকায় নেমে আসতে পারে।

হাদিসে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো বস্তু ঋণ দেবে, সে যেন অতিরিক্ত কিছু গ্রহণের শর্ত না করে; যদিও তা একমুঠো ঘাস হোক না কেন।’ (মুয়াত্তায়ে মালেক: ২৫১৩)। এই নীতি সিকিউরিটি মানির ক্ষেত্রে প্রযোজ্য। তবে অ্যাডভান্সের বিষয়টি ভিন্ন, যেহেতু এটি ঋণ নয়, বরং অগ্রিম প্রদেয় ভাড়া, তাই এর বিপরীতে ভাড়া কমানোর সুযোগ রয়েছে।

বর্তমানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার জন্য বা ব্যাংকে গ্যারান্টি মানি হিসেবে কিছু টাকা সিকিউরিটি বাবদ প্রদান করতে হয়। এই টাকা প্রদানকারীর মালিকানায় থাকে এবং নির্দিষ্ট মেয়াদান্তে ফেরত দেওয়া হয়। প্রতিষ্ঠান বা ব্যাংক কেবল তা সংরক্ষণ করে। তাই এই ধরনের সিকিউরিটি অর্থের যাকাতও প্রদানকারীকেই আদায় করতে হবে, গ্রহণকারী প্রতিষ্ঠানকে নয়।

শরয়ি বিধান অনুযায়ী, সিকিউরিটি মানি বা জামানত হিসেবে যে অর্থ ভাড়াদাতাকে দেওয়া হয় এবং যা পরবর্তীতে ফেরতযোগ্য, তা ভাড়াদাতার কাছে বন্ধক হিসেবে থাকে। বন্ধকী বস্তু ব্যবহার করা নাজায়েজ ও সুদের অন্তর্ভুক্ত। তাই এই টাকা ভাড়াদাতার ব্যবহার করাও সুদ হিসেবে গণ্য হবে।

মুহাম্মদ ইবনে সিরিন (রহ.) সূত্রে বর্ণিত আছে যে, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করেন, ‘আমার কাছে এক ব্যক্তি একটি ঘোড়া বন্ধক রেখেছে। আমি এতে আরোহণ করেছি। এর কী হুকুম?’ তখন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘তুমি এর পিঠ থেকে (আরোহণ করে) যে উপকৃত হয়েছ, তা সুদের অন্তর্ভুক্ত।’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ১৫০৭১)।

তবে, সিকিউরিটির টাকা যদি ভাড়াগ্রহীতা থেকে ঋণ হিসেবে নেওয়া হয়, তাহলে ভাড়াদাতা তা ব্যবহার করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে এই ঋণের কারণে ভাড়ার পরিমাণ কমানো যাবে না, কারণ ঋণ দিয়ে কোনো সুবিধা গ্রহণ করা সুদ হিসেবে গণ্য হয়।

সিকিউরিটির টাকা ঋণ হিসেবে নেওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, ঋণের চুক্তিটি ভাড়া গ্রহণের চুক্তির সঙ্গে একই সময়ে করা যাবে না, বরং পরে করতে হবে। ভাড়ার চুক্তির সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতে পারবে না। কারণ, একটি চুক্তির সঙ্গে আরেকটি চুক্তি শর্তযুক্ত করে কারবার করা শরিয়তে নাজায়েজ, যাকে ‘সাফকাতাইনে ফি সাফকাহ’ বা ‘বাইআতাইনে ফি বাইআহ’ বলা হয়। হাদিস শরিফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।

এই প্রেক্ষাপটে সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো, ভাড়াদাতা ভাড়াগ্রহীতা থেকে এককালীন যে টাকাটা নেবে, তা অ্যাডভান্স বা অগ্রিম ভাড়া হিসেবে গ্রহণ করা। এই অর্থ চুক্তি অনুযায়ী প্রতি মাসে ভাড়া হিসেবে কর্তিত হবে। এতে দোকান বা বাড়ির মালিক একত্রে বেশি টাকাও নিতে পারেন এবং তা শরিয়তের দৃষ্টিতে বৈধও হবে। (মুসনাদে আহমদ: ৬৬২৮, শরহুল মাজাল্লাহ, খালিদ আতাসি: ৩/১৪৫, ১৯৬)।