বিশ্ব

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

প্রতিবেদক
বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম বাহাত্তরের সংবিধান ডাস্টবিনে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া: তাজুল ইসলাম মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে ব্রিকসের উদ্বেগ, সংযমের আহ্বান নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রহিদুল ইসলামের বসতঘর ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা ইউরোপে অবৈধ প্রবেশে বাংলাদেশিরা শীর্ষে, কমেছে মোট সংখ্যা জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইয়াবা পাচার ঠেকাতে এআই ক্যামেরা ও তল্লাশিচৌকির প্রস্তাব পুলিশের ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাজসজ্জায় ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাজসজ্জায় ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কোনো পাহারাদার চাই না: মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় কোনো পাহারাদার চাই না: মাসুদ পেজেশকিয়ান জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: ডা. শফিকুর রহমান জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: ডা. শফিকুর রহমান
সব খবর

১১ সদস্যের ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণের পর তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বৈঠক করবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, শুক্রবারের বৈঠকে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, এস-৪০০ সিস্টেম সরবরাহ, এসইউ-৫৭ যুদ্ধবিমান এবং নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের মতো কৌশলগত বিষয়গুলো আলোচনার টেবিলে থাকবে। এছাড়া পুতিন ব্রিকস বিজনেস ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। এবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়গুলো প্রাধান্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্মেলন ঘিরে দিল্লিতে ব্যস্ত সময় পার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করবেন, যা ইরানের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম ভারত সফর। এছাড়া দীর্ঘ সাত বছর পর ভারত সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শনিবার সন্ধ্যায় মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, ২০০৯ সালে পশ্চিমা শক্তি নিয়ন্ত্রিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রভাব বাড়ানোর লক্ষ্য নিয়ে ব্রিকস যাত্রা শুরু করে। শুরুতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১১। ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এই জোটে যুক্ত হয়েছে। গত বছর ইন্দোনেশিয়াও এতে যোগ দেয়। বর্তমান সভাপতি হিসেবে ভারত এবারের ব্রিকস সম্মেলন আয়োজন করছে।