শিক্ষা

শিল্পখাতের সঙ্গে গবেষণার সমন্বয় আনবে বৈপ্লবিক পরিবর্তন: বেরোবি রেজিস্ট্রার

প্রতিবেদক
সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর 'নিয়ম সৃষ্টিকারী' হওয়ার আহ্বান দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর ‘নিয়ম সৃষ্টিকারী’ হওয়ার আহ্বান ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল
সব খবর

বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে শিল্পখাতের (ইন্ডাস্ট্রি) নিবিড় সমন্বয় গড়ে তোলা সম্ভব হলে বাংলাদেশের গবেষণা ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ বেরোবির উদ্ভাবনী গবেষণা প্রকল্পগুলো পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মেলায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গবেষকদের তৈরি চারটি নির্বাচিত উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ‘সিলিকন-বেইসড পেরোভিসকিট সোলার সেল’, ‘এগ্রিট্রেক বিডি’, ‘কার্বন সেতু’ এবং ‘দেশগার্ড এআই’।

অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সঙ্গে শিল্পখাতের কোনো কার্যকর সমন্বয় নেই। তবে বর্তমান সরকার এই দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। তার মতে, গবেষণাকে শিল্পখাতের সঙ্গে যুক্ত করতে পারলে এর ফলাফলগুলো বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ব্যাপক সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, এই সমন্বয়হীনতার কারণেই সমসাময়িক অনেক দেশ গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ থেকে এগিয়ে গেছে।

তরুণ গবেষকদের জন্য এই ইনোভেশন ফেয়ার একটি অনন্য সুযোগ উল্লেখ করে তিনি বলেন, এটি নতুন সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।