বাংলাদেশ

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব

প্রতিবেদক
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২
সব খবর

বাংলাদেশ ও মিসরের মধ্যকার গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি। পাশাপাশি তিনি দুই দেশের গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে একটি ‘যৌথ মিডিয়া ফোরাম’ গঠনেরও আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রদূত এই প্রস্তাবগুলো তুলে ধরেন।

বৈঠকের সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে সরকারের রূপকল্প রাষ্ট্রদূতের সামনে উপস্থাপন করেন। ডিজিটাল যুগে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও অপতথ্যের (Misinformation) চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের যৌথ উদ্যোগের ওপর মন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গণমাধ্যম খাতে দুই দেশের সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতকালে মিসরের রাষ্ট্রদূত দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বর্তমান সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন, যাতে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হয়। এছাড়া, সরকারি পর্যায়ের সম্পর্কের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ (People to People Contact) বৃদ্ধির ওপরও রাষ্ট্রদূত বিশেষ গুরুত্বারোপ করেন।