আইন ও আদালত

হবিগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ভারত নিয়ে অতিরিক্ত ভাবনায় নিজের দেশের কথা ভুলে যাওয়া ঠিক নয় ভারত নিয়ে অতিরিক্ত ভাবনায় নিজের দেশের কথা ভুলে যাওয়া ঠিক নয় বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো চারজনের নিথর দেহে বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো চারজনের নিথর দেহে নারায়ণগঞ্জে পোশাক কর্মকর্তা হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড নারায়ণগঞ্জে পোশাক কর্মকর্তা হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড জবি গবেষকদের উদ্ভাবন: কৃষিজমিতে সাশ্রয়ী সার ব্যবহারে নতুন প্রযুক্তি জবি গবেষকদের উদ্ভাবন: কৃষিজমিতে সাশ্রয়ী সার ব্যবহারে নতুন প্রযুক্তি গুলশানে আ.লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ গুলশানে আ.লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মৌলভীবাজারে দুই দিনব্যাপী জমকালো স্বনন সাহিত্য উৎসব সম্পন্ন মৌলভীবাজারে দুই দিনব্যাপী জমকালো স্বনন সাহিত্য উৎসব সম্পন্ন দিল্লিতে থেকেও মোদির নৈশভোজে অনুপস্থিত শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স দিল্লিতে থেকেও মোদির নৈশভোজে অনুপস্থিত শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স
সব খবর

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা আক্তারকে ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক ও জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের বাসিন্দা খলিল উদ্দিন ও গোলাম হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া এলাকায় একটি ধানিজমিতে কিশোরী জুবা আক্তারকে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়রা জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য স্থানান্তরিত হয়। মামলার তদন্ত পর্যায়ে খলিল উদ্দিন ও গোলাম হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায়। আদালতের নথি অনুযায়ী, আসামি খলিল উদ্দিন ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছিলেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্তদের পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।