স্বাস্থ্য

রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার

প্রতিবেদক
৪ নভেম্বরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সতর্কতা ৪ নভেম্বরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সতর্কতা যুক্তরাষ্ট্রের বার্তা: ভোটের পরই ইরানে হামলার ছক যুক্তরাষ্ট্রের বার্তা: ভোটের পরই ইরানে হামলার ছক এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নাটোরের বাগাতিপাড়ায় এইচএসসি পরীক্ষায় ৩ প্রতিষ্ঠানে শতভাগ ফেল পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার, কাজে ফেরার আহ্বান মন্ত্রীর তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা তারেক রহমানের সামনে সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা
সব খবর

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৩। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম রোগীদের প্রতি চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার দুপুর ৩টায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত ‘উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভায় সভাপতিত্ব করার সময় তিনি এ পরামর্শ দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, রোগীরা চিকিৎসকের কাছে কেবল ওষুধ বা প্রেসক্রিপশন নিতে আসেন না। একজন চিকিৎসকের আন্তরিক আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা চিকিৎসাসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, যখন কোনো রোগী তার শারীরিক অসুস্থতা ও সমস্যার কথা চিকিৎসকের কাছে তুলে ধরেন, তখন চিকিৎসকের দায়িত্ব হলো ধৈর্যসহকারে তা শোনা। চিকিৎসকের এমন আন্তরিক আচরণ রোগীর মানসিক স্বস্তি বাড়ায় এবং চিকিৎসকের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করে।

হাসপাতালের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এ সময় বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নানা পরামর্শ দেন। এছাড়া বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদার কথা শোনেন তিনি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে হাসপাতালের সেবার পরিধি বাড়াতে সরকারের কাছে দাবি জানান সংসদ সদস্য। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পর্যাপ্ত জনবল, আধুনিক সরঞ্জাম এবং উন্নত পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ কামারুজ্জামান কবির। এছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। হাসপাতাল এলাকার নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়াতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।