রাজনীতি

সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত

প্রতিবেদক
সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে
সব খবর

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের প্রতিনিধিত্ব এবং বিশেষ করে সভাপতি পদ বণ্টন নিয়ে অতীতেও নানা সময়ে বিরোধ দেখা গেছে। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনেও সরকারি ও বিরোধী দলের মধ্যে এই নিয়ে টানাপোড়েন ছিল। জুলাই জাতীয় সনদের প্রস্তাব অনুযায়ী বিরোধী দল ১৪টি কমিটির সভাপতি পদ দাবি করলেও শেষ পর্যন্ত তারা মাত্র সরকারি হিসাব কমিটির সভাপতি পদ পেয়েছে। প্রায় তিন দশক ধরে এই বিষয়টি রাজনৈতিক সমঝোতা ও ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

বর্তমানে ৫০টি স্থায়ী কমিটি গঠিত হয়েছে, যার মধ্যে ১১টি বিষয়ভিত্তিক এবং ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত। সরকারি হিসাব কমিটির সভাপতি হয়েছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিরোধী দলের দাবি ছিল, জুলাই সনদের প্রস্তাব অনুসারে তাদের ১০টি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিসহ মোট ১৪টি কমিটির সভাপতি পদ পাওয়া উচিত। তবে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি না দেওয়ার বিষয়টি সামনে আনা হয়। সরকারি দলের যুক্তি হলো, এবার অতীতের রীতি অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে এবং সংবিধান সংশোধন হলে জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়ন করা হবে। যদিও সব কমিটিতেই বিরোধী দলের একাধিক সদস্য রাখা হয়েছে। মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিগুলোর সভাপতি হন মন্ত্রী নন এমন সংসদ সদস্যরা, এবং বিষয়ভিত্তিক কয়েকটি কমিটির সভাপতি পদাধিকারবলে নির্ধারিত হয়। অন্য কমিটিগুলোর সভাপতি কোন দল থেকে হবেন বা সদস্য সংখ্যা কত হবে, তা সংবিধান বা কার্যপ্রণালি বিধিতে নির্দিষ্ট করা নেই; বরং সংসদে কণ্ঠভোটে কমিটি গঠিত হওয়ায় সংখ্যাগরিষ্ঠ সরকারি দলের সিদ্ধান্তই প্রাধান্য পায়।

সংসদীয় কমিটির সভাপতি পদ গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন এবং নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা। মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, অনিয়ম ও গুরুতর অভিযোগ তদন্ত করতে পারে। বিল পরীক্ষা-নিরীক্ষা এবং সুপারিশ করাও এদের কাজ। বিভিন্ন দেশে সংসদীয় কমিটিতে আনুপাতিক হারে বিরোধী দলকে পদ দেওয়া একটি প্রচলিত রীতি। সংসদবিষয়ক গবেষক নিজাম উদ্দিন আহমদ মনে করেন, সরকারি দলের সংসদ সদস্য সভাপতি হলে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অনেক বিষয় আলোচনায় আনতে অনীহা দেখা যায়। অন্যদিকে, বিরোধী দল থেকে সভাপতি করা হলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসার সুযোগ বাড়ে।

১৯৯১ সালে গঠিত পঞ্চম সংসদে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতি হতেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। ১৯৯৬ সালে গঠিত সপ্তম সংসদে এই ব্যবস্থায় পরিবর্তন এনে মন্ত্রীদের সভাপতি হওয়ার সুযোগ বন্ধ করা হয়। তবে ওই সংসদেই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বড় ধরনের বিরোধ তৈরি হয়। কার্যপ্রণালি বিধি সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে বিএনপির সদস্যরা সংসদীয় কমিটি ১২ সদস্যের করা এবং আসনসংখ্যার অনুপাতে সদস্য রাখার দাবি জানান। কিন্তু ১৯৯৭ সালের ১৪ মে জমা দেওয়া প্রতিবেদনে এই দাবিগুলো অন্তর্ভুক্ত ছিল না। প্রতিবাদে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সংসদ থেকে ওয়াকআউট করে এবং পরে কয়েকটি কারণে সংসদ বর্জন করে, যার একটি ছিল সংসদীয় কমিটিতে আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি।

১৯৯৭ সালের নভেম্বরে আওয়ামী লীগ সংসদীয় কমিটি গঠন শুরু করে। শুরুতে বিএনপি সদস্য হিসেবে কারও নাম দেয়নি। ১৯৯৮ সালের মার্চে সমঝোতার পর বিএনপি সংসদে ফেরে এবং ওই বছরের ১২ মে ৩৫টি সংসদীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়। বিএনপিকে মোট ১১১টি সদস্যপদ দেওয়া হলেও কোনো কমিটির সভাপতি পদ পায়নি দলটি।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বিরোধী দলে যায়। এবারও সংসদীয় কমিটি নিয়ে দুই দলের তীব্র মতবিরোধ হয় এবং কমিটিগুলো পূর্ণাঙ্গ রূপ পেতে দীর্ঘ সময় লাগে। আওয়ামী লীগ আসনসংখ্যার অনুপাতে ১০টি সংসদীয় কমিটির সভাপতি পদ দাবি করে। ক্ষমতাসীন বিএনপি যুক্তি দেয়, আগের সংসদে তাদের ১১৬ জন সদস্য থাকলেও আওয়ামী লীগ কোনো কমিটির সভাপতি দেয়নি। অষ্টম সংসদে কমিটি গঠনের সময় আওয়ামী লীগের জন্য কিছু সদস্যপদ খালি রাখা হলেও দলটি দীর্ঘ সময় কমিটি বর্জন করে। ২০০৪ সালে আওয়ামী লীগ প্রতিনিধি দিলেও বিরোধী দল কোনো কমিটির সভাপতি পদ পায়নি।

পরবর্তী সময়ে বিরোধী দলকে একাধিক সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়ার নজির রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ২০১৮ সালের এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, নবম সংসদে প্রধান বিরোধী দল বিএনপি থেকে দুটি এবং অন্য বিরোধী দল থেকে একটি কমিটির সভাপতি করা হয়েছিল। দশম সংসদে বিরোধী দল থেকে একটি কমিটির সভাপতি করা হয়। একাদশ সংসদে সরকারি হিসাব কমিটির পাশাপাশি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদও বিরোধী দলকে দেওয়া হয়েছিল।

অধ্যাপক নিজাম উদ্দিন আহমদ মনে করেন, বিরোধী দল থেকে আনুপাতিক হারে সংসদীয় কমিটির সভাপতি করা উচিত। তিনি বলেন, বিএনপি এবার আনুপাতিক হারে বিরোধী দলকে সভাপতি পদ দিলে নিজেদের ভবিষ্যতের পথও খুলে যেত এবং সরকারি ও বিরোধী দলের মধ্যে যে দূরত্ব, তা-ও অনেকটা কমে আসত।