বাংলাদেশ

প্রবাসীদের অসাবধানী আচরণে জেদ্দায় কনস্যুলার সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

প্রতিবেদক
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২
সব খবর

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে কনস্যুলার ট্যুর পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। গত বৃহস্পতিবার কনস্যুলেট অফিস থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলে কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনার জন্য ভাড়া করা ভেন্যুগুলোতে সেবাগ্রহীতাদের একাংশের অসাবধানী ও অসচেতনতামূলক আচরণের ফলে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষ করে দরজা-জানালা, টেবিল-চেয়ার ও আসবাবপত্রের ক্ষতি, দেয়াল টপকিয়ে প্রবেশ, ল্যাম্পপোস্ট ভাঙা এবং যত্রতত্র পানির বোতল ও বর্জ্য ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনার কারণে ভেন্যু মালিকদের ক্ষতিপূরণ দিতে হচ্ছে, যা রাষ্ট্রের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ভেন্যুর পরিবেশ নষ্ট হওয়ার ফলে স্থানীয় প্রতিবেশীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, যা বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে অনেক ভেন্যু মালিক ভবিষ্যতে সেবা কার্যক্রমের জন্য তাদের জায়গা ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করছেন।

পরিস্থিতি এমন চলতে থাকলে ভবিষ্যতে কনস্যুলার ট্যুর কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে, যার ফলে প্রবাসী বাংলাদেশিরা প্রয়োজনীয় সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। এই প্রেক্ষাপটে, সকল সেবাগ্রহীতাকে ভেন্যুর সম্পদ ও পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্থানীয় আইন-কানুন ও শৃঙ্খলা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কনস্যুলেট। কর্তৃপক্ষের মতে, সবার দায়িত্বশীল আচরণই কনস্যুলার সেবার ধারাবাহিকতা রক্ষা এবং দেশের সুনাম সমুন্নত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।