রাজনীতি

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মন্ত্রী

প্রতিবেদক
পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, অপসারণের ঘোষণা ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, অপসারণের ঘোষণা মেঘনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা মেঘনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা ১৭ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি ১৭ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে ইসি শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাসের সরবরাহ কেরানীগঞ্জে সেলুনে ঢুকে কিশোর গ্যাং সদস্যকে গুলি, কুপিয়ে হত্যা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে কিশোর গ্যাং সদস্যকে গুলি, কুপিয়ে হত্যা ভোলার মেঘনায় জেলের জালে ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ ভোলার মেঘনায় জেলের জালে ১৫ কেজি ওজনের বিশাল পাঙাশ
সব খবর

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকালের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। তিনি শহীদদের মহান আত্মত্যাগ ও মূল্যবোধকে ধারণ করে সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে শহীদ ফারহান ফাইয়াজ-এর ১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া এবং মাতা ফারহানা দিবা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, গত ১৫ বছর ধরে জনগণের নিরন্তর ও আপসহীন সংগ্রামের মধ্য দিয়েই আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি, যার সুবাদে আজ আমরা মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে কথা বলতে পারছি। বর্তমান সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যেখানে থাকবে মর্যাদা, ন্যায়বিচার এবং সুশাসন।

অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের বিদেহ আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে তাঁর জন্মদিন উপলক্ষে কেক কেটে এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তরিকুল আলম। অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।