রাজনীতি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: আসিফ নজরুল

প্রতিবেদক
ব্যালন ডি’অর ২০২৬: মেসি ও এমবাপের লড়াইয়ে সমীকরণ কী ব্যালন ডি’অর ২০২৬: মেসি ও এমবাপের লড়াইয়ে সমীকরণ কী দেশজুড়ে নানা ঘটনা: বিক্ষোভ, গ্রেপ্তার ও সচেতনতামূলক কার্যক্রম দেশজুড়ে নানা ঘটনা: বিক্ষোভ, গ্রেপ্তার ও সচেতনতামূলক কার্যক্রম কাতারে উপার্জিত অর্থ ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা কাতারে উপার্জিত অর্থ ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি পরিবেশ রক্ষা ও সংরক্ষণে ইসলামের দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব পরিবেশ রক্ষা ও সংরক্ষণে ইসলামের দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন: এনসিপি সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন: এনসিপি সাধারণ বীমার বকেয়া দাবির ৮০ শতাংশই মাত্র পাঁচটি কোম্পানির হাতে সাধারণ বীমার বকেয়া দাবির ৮০ শতাংশই মাত্র পাঁচটি কোম্পানির হাতে সৌদি জোটের হুঁশিয়ারি: হুথি হামলায় কঠোর জবাব দেওয়া হবে সৌদি জোটের হুঁশিয়ারি: হুথি হামলায় কঠোর জবাব দেওয়া হবে
সব খবর

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত নিজেরই ছিল বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের পেছনে যৌক্তিক কারণগুলো তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, দেশের মর্যাদা রক্ষা, ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকালীন দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আসিফ নজরুল উল্লেখ করেন, ঘটনার সূত্রপাত হয়েছিল উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়ার মাধ্যমে। এরপরই বাংলাদেশের প্রতি অবমাননা ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করা হয়। তিনি জানান, আইসিসির প্রথম রিপোর্টেও ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল, যার মধ্যে ছিল মুস্তাফিজের দলে থাকা, সমর্থকদের অবাধ চলাচল এবং নির্বাচনপূর্ব পরিস্থিতি।

তিনি জানান, বিশ্বকাপ অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল এবং কিছু দেশ সমর্থনও দিয়েছিল। তবে আইসিসির নেতৃত্বে ভারতীয় আধিপত্যের কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও বাংলাদেশ দলকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো যোগাযোগ করা হয়নি।

বিশ্বকাপে না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ক্রিকেট বোর্ডের নানা উদ্যোগের ফলে সেই শঙ্কা দূর হয়েছিল। ড. আসিফ নজরুল জোর দিয়ে বলেন, একটি ছোট দেশ হিসেবে অপমান মুখ বুঝে মেনে নেওয়া ঠিক নয়। তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে অবস্থান নিয়ে মাথা নত না করার দৃঢ়তা ব্যক্ত করেন।