বাংলাদেশ

গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে আলোচিত পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে

প্রতিবেদক
সৌদির রিয়াদে বিকট বিস্ফোরণ, জারি করা হয়েছিল হামলার সতর্কতা সৌদির রিয়াদে বিকট বিস্ফোরণ, জারি করা হয়েছিল হামলার সতর্কতা কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর কাজীপুরের মানিকপোটলে ৩০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার, স্বস্তি এলাকাবাসীর জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম জামায়াতের লংমার্চের ওপর নজর রাখছে বিএনপি, কার্যকারিতা নিয়ে প্রশ্ন মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প
সব খবর

সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা পুলিশ কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণের আগে এই ধরণের অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে এই অনুসন্ধান ডিবি এককভাবে করছে নাকি ডিএমপির কোনো বিশেষ কমিটির অধীনে হচ্ছে, সে বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কোনো তথ্য দেননি। একইসঙ্গে ঠিক কখন তাকে ডিবিতে নেওয়া হয়েছে, তাও তিনি জানাতে অস্বীকৃতি জানান। রাত ১২টা পর্যন্ত রাকিবুল হাসান ডিবি কার্যালয়েই অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যেখানে তাকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়। অডিওটিতে শেখ হাসিনার দেশে ফেরা ও পুলিশের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তোলার পাশাপাশি পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ করতে শোনা গেছে। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ছড়িয়ে পড়া অডিওটি প্রাথমিকভাবে রাকিবুল হাসানের বলেই তারা নিশ্চিত হয়েছে।

এই অডিও রেকর্ড নিয়ে তীব্র সমালোচনার মুখে বুধবারই রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। তাঁকে ডিএমপি সদরদপ্তরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এই প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে। অডিওর বক্তব্যের বিষয়ে জানতে রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এর আগে অডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।