অর্থনীতি

বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি রোধে কঠোর সতর্কতার নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে উপচে পড়া ভিড় বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে উপচে পড়া ভিড় এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ নারী টেবিল টেনিস দল এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ নারী টেবিল টেনিস দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরাল্প বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরাল্প যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের বিমান চলাচল বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের বিমান চলাচল বন্ধের ঘোষণা জ্বালানির দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়ল জ্বালানির দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়ল হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক বাংলাদেশে জ্বালানি তেলের বর্তমান দাম ও প্রতিবেশী দেশগুলোর চিত্র বাংলাদেশে জ্বালানি তেলের বর্তমান দাম ও প্রতিবেশী দেশগুলোর চিত্র শ্রীনগরে ভেজাল ঔষধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা শ্রীনগরে ভেজাল ঔষধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালো বিআরটিএ বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালো বিআরটিএ
সব খবর

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনোভাবেই রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য পাচার করা যাবে না। চোরাচালান প্রতিরোধ এবং সঠিকভাবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্থলবন্দর। চট্টগ্রাম বন্দরের তুলনায় এখান দিয়ে কম খরচে ও স্বল্প সময়ে ভারত থেকে পণ্য আমদানি করা সম্ভব। তবে বন্দরকে ঘিরে বিভিন্ন অনিয়মের যে অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে। মতবিনিময় সভায় কাস্টমসের পক্ষ থেকে আমদানি-রপ্তানি ও রাজস্ব আদায়ের বর্তমান চিত্র তুলে ধরেন সহকারী কমিশনার অতুল কুমার। কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বন্দরে পণ্য ওঠানামার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতির কথা উল্লেখ করেন এবং রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

সভায় ব্যবসায়ীরা বন্দরের নানা সমস্যা ও অনিয়মের কথা তুলে ধরেন। তারা শুল্ক ফাঁকি ও ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়ম মেনে ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য সহজ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। ব্যবসায়ী মফিজুর রহমান সজন জানান, একসময় এ বন্দর দিয়ে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজার যাত্রী যাতায়াত করতেন এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে তা আবারও বাড়বে বলে আশা প্রকাশ করেন। তিনি আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল রাখতে বেনাপোল থেকে পদ্মা সেতু পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণের দাবি জানান।

এদিন বিকেলে প্রতিমন্ত্রী বেনাপোল পৌর গেটে স্থানীয়ভাবে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি স্বল্প সময়ে ১০ হাজার গাছ রোপণের উদ্যোগের প্রশংসা করেন এবং গাছগুলো বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে যশোর-১ (শার্শা) আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেরা নাজমুন মুন্নী, সাবেক সংসদ সদস্য মফিদুল ইসলাম তৃপ্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নাভারণ সার্কেলের এএসপি আরিফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বেনাপোল কাস্টমস হাউস মিলনায়তনে কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে বিকেল ৫টার দিকে প্রতিমন্ত্রী বেনাপোল পৌর গেটে যান।