ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন কর্মী নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কুমিল্লা (মুরাদনগর) ও ফেনী জেলার সার্ভিস পয়েন্টের জন্য ‘অফিস সহকারী’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মোট ৩ জন কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। পাশাপাশি সার্ভিস পয়েন্টে পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষ হতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
চাকরিটি ফুলটাইম প্রকৃতির এবং নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের বিস্তারিত তথ্য ও লিংক প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.waltonhil.com) অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চাকরির ধরন: বেসরকারি চাকরি প্রকাশের তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬ পদ সংখ্যা: ১টি লোকবল নিয়োগ: ০৩ জন চাকরির খবর: ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম: অনলাইন আবেদন শুরুর তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬ আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ অফিশি
















