বিশ্ব

পাক-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে

প্রতিবেদক
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক: সম্পর্ক গভীর করার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক: সম্পর্ক গভীর করার বার্তা মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে: এ্যানি বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে: এ্যানি
সব খবর

পাকিস্তান দাবি করেছে যে তারা আফগানিস্তানের আগ্রাসনের চেষ্টা প্রতিহত করেছে এবং এতে কয়েকজন আফগান তালেবান সদস্য নিহত হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শুক্রবার সীমান্তের গুলিস্তান এলাকায় থেমে থেমে দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে আফগান তালেবানের কয়েকজন সদস্য নিহত হয়েছে। সেখানে এখনো লড়াই চলছে বলেও দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দুই দেশের কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার আফগান সরকার জানায়, আফগানিস্তানের ১০টি স্থানে পাকিস্তানের বিমান হামলার ‘উপযুক্ত জবাব’ দেয়া হবে। অন্যদিকে পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, বুধবার পাকিস্তানের ভেতরে ড্রোন দিয়ে ‘পরিকল্পিত ও বেআইনি অনুপ্রবেশের’ জবাব হিসেবেই ওই হামলা চালানো হয়েছে। এক্সে দেয়া পোস্টে তারার বলেন, পাকিস্তানের বিমান ও ড্রোন হামলায় ‘সন্ত্রাসীদের আস্তানা এবং তাদের সহায়তা অবকাঠামো’ ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণের স্থানও ছিল।

অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের বিমান হামলা কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে চালানো হয়েছে। তবে তালেবান কর্মকর্তারা বুধবার পাকিস্তানের বিরুদ্ধে আফগান সরকারের ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই বৃহস্পতিবারের বিমান হামলা চালানো হয়েছে। পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা কয়েক বছর ধরে বাড়ছে। এর জেরে গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলা চালানো সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। তবে আফগান সরকার এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা পাকিস্তানবিরোধী কোনো সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে না। কাবুলের দাবি, পাকিস্তানে যে হামলা হচ্ছে, তা দেশটির অভ্যন্তরীণ সমস্যা।