অপরাধ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের

প্রতিবেদক
মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সব খবর

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে চালানো ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি সাফ জানিয়েছেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সরকার কোনোভাবেই সমর্থন করে না এবং তাঁরাও এটি চান না। আজ শনিবার মহাখালী কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার দিয়াগত রাত ১২টার দিকে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার দাবি করেছেন, এই ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি এরই মধ্যে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে জায়গাটি দখলের দীর্ঘদিনের প্রচেষ্টার কথাও শোনা যাচ্ছে। প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গে কথা বলেছেন। পুলিশ তাকে জানিয়েছে যে মামলা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

জায়গা সংক্রান্ত কোনো আইনি বিরোধ থাকলে তা আদালতের মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে বলে উল্লেখ করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, স্থাপনা বা জমি নিয়ে সমস্যা থাকলে আইনি পথই একমাত্র সমাধান। ভাঙচুরের পর টিকাদান কর্মসূচি ব্যাহত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেখানে ইতিমধ্যেই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং সিটি করপোরেশন এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে। ঘটনাস্থলটি পুরোপুরি ভবন ছিল না, বরং টিনশেডের মতো স্থাপনা বা কাঁচাবাজারের মতো ছিল বলে তিনি মন্তব্য করেন। তবে যেভাবেই হোক, এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে তিনি পুনরায় আশ্বস্ত করেন।