আইন ও আদালত

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ৬ আসামিকে কারাগারে পাঠালেন আদালত

প্রতিবেদক
বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার, বাড়ি থেকে পালানোর নেপথ্যে ছিল টিকটক বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার, বাড়ি থেকে পালানোর নেপথ্যে ছিল টিকটক বাজারে প্রতিযোগিতা থাকবে, সিন্ডিকেট নয়: প্রতিযোগিতা কমিশন বাজারে প্রতিযোগিতা থাকবে, সিন্ডিকেট নয়: প্রতিযোগিতা কমিশন সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত চট্টগ্রামে ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ৪ খাদ্য প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা ফাহাদ ফাসিলের ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’-এর ট্রেলার মুক্তি ফাহাদ ফাসিলের ‘ডোন্ট ট্রাবল দ্য ট্রাবল’-এর ট্রেলার মুক্তি আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকা ঋণ আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকা ঋণ আর্থিক লেনদেনের ভিডিও ফাঁসের জেরে লক্ষ্মীপুরে পিডিবি প্রকৌশলী সাময়িক বরখাস্ত আর্থিক লেনদেনের ভিডিও ফাঁসের জেরে লক্ষ্মীপুরে পিডিবি প্রকৌশলী সাময়িক বরখাস্ত ন্যাম ভবনে বারান্দায়ও ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে: পুলিশ ন্যাম ভবনে বারান্দায়ও ঘুমাতে হতো গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে: পুলিশ বান্দরবানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু বান্দরবানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু
সব খবর

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৩। রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক লুৎফুর রহমান। কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, মো. শাহআলম, মো. আতিকুর রহমান, মো. কামরুল ইসলাম ও মো. শাকিল।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতোয়ার রহমান আসামিদের আদালতে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মো. এমরান হুসাইনসহ অন্যরা জামিন প্রার্থনা করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য পরবর্তী সোমবার দিন ধার্য করেন। এর আগে শনিবার একই মামলায় অপর চার আসামি মো. সোহেল, মো. জুয়েল, মো. জিহাদ হাসান ও মো. রাব্বিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে শাহআলী থানাধীন এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের প্রাচীর টপকে ভেতরে ঢুকে দায়িত্ব পালনরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখে। এরপর হামলাকারীরা ভেকু ব্যবহার করে প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকে এবং পূর্ব পাশের একটি সেমিপাকা ঘর গুঁড়িয়ে দেয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া হামলাকারীরা ওষুধ, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও স্টিলের আলমারিসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে। ভাঙচুর ও মালামাল লুটসহ সব মিলিয়ে প্রায় ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। যাওয়ার সময় হামলাকারীরা নৈশপ্রহরীদের হুমকি দেয় এবং সেখানে একটি দোকানদার সমবায় সমিতির সাইনবোর্ড লাগিয়ে যায়। এই ঘটনায় ডা. নাসরিন আখতার মো. হানিফ মিয়াসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ২৮ জন এবং ১৫ জনসহ মোট ১৯ জন সন্দেহভাজনকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।