বাংলাদেশ

কৃষকদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান রাষ্ট্রপতির

প্রতিবেদক
গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের হাফ প্যান্ট পরায় মেট্রো স্টেশনে অ্যাথলেটকে হেনস্তা, ৪০ মিনিট আটকে রাখল পুলিশ হাফ প্যান্ট পরায় মেট্রো স্টেশনে অ্যাথলেটকে হেনস্তা, ৪০ মিনিট আটকে রাখল পুলিশ আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ ভোলার মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ নৌযান উদ্ধারে উদ্বেগ ভোলার মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ নৌযান উদ্ধারে উদ্বেগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ, মন্তব্য রাষ্ট্রপতির কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ, মন্তব্য রাষ্ট্রপতির সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩ নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩
সব খবর

কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দল-মত নির্বিশেষে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কৃষকদের সম্মানিত ও উৎসাহিত করার প্রয়াসে নতুন উদ্ভাবন এবং কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথাও তিনি ব্যক্ত করেন। রবিবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির আট সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজ। তার সঙ্গে ছিলেন মো. আব্দুল জলিল, মো. হাসান আলী, মোছা. বেলী বেগম, মো. আবু তালেব জোয়াদ্দার, মো. হাফিজুর রহমান মুকুল, তোফাজ্জল হোসাইন (পল্টি) ও শওকত আলম। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। তিনি কৃষকদের সর্বাঙ্গীণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কৃষকরা দুর্নীতি করেন না, বরং তারা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে ভূমিকা রাখেন। কৃষকদের স্বার্থকে একটি আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি কৃষি ও বাণিজ্যমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগের পরামর্শ দেন। এছাড়া কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, কৃষকদের উন্নয়নে সরকার ৩ হাজার কোটি টাকা বরাদ্দসহ একটি নতুন স্কিম চালু করেছে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। সহজ শর্তে ও কম সুদে ঋণ প্রদানের মাধ্যমে কৃষকরা অচিরেই সুফল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে কৃষক সমিতির প্রতিনিধিরা ন্যায্যমূল্য, বিনা সুদে ঋণ, কৃষক দিবস উদযাপন, জাতীয় পুরস্কার চালু, শস্যবীমা, আইনশৃঙ্খলা কমিটিতে প্রতিনিধিত্ব এবং কৃষি উপকরণের সহজলভ্যতা ও নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবি পেশ করেন।

রাষ্ট্রপতি কৃষিজাত পণ্য রপ্তানি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, বিদেশে দেশীয় কৃষিপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি আধুনিক হিমাগার স্থাপন, প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা এবং খামারে সৌরপ্যানেল ব্যবহারের পরামর্শ দেন। এনজিও ঋণের সুদ কমানোর বিষয়েও তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সমিতির পক্ষ থেকে ঈশ্বরদীতে কৃষকদের সংবর্ধনা ও মেলা আয়োজনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি তাতে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির আট সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সমিতির সভাপতি রাষ্ট্রপতিকে জানান, ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে অবদানের জন্য ৭০ বছরের বেশি বয়সী কৃষকদের সংবর্ধনা এবং আধুনিক কৃষিপণ্যের প্রদর্শনী ও বাণিজ্যিকীকরণে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি মেলায় উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।