ময়মনসিংহে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাস এলাকার গন্দ্রপা নামক স্থানে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

















