আইন ও আদালত

বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজারকে মারধর এবং নির্বাহী পরিচালককে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের লাগেজ ও ট্রলি সংকট নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং মারধরের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির প্রধান শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছিলেন। শুক্রবার রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, বিমানবন্দর থানায় দায়ের করা এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তসহ পরবর্তী আইনি কার্যক্রম থানা পুলিশই পরিচালনা করবে।

আদালতে নেওয়ার পথে প্রিজন ভ্যানে থাকা অবস্থায় মেজর (অব.) আখতারুজ্জামান নিজের ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ করে পাওয়া এই দেশে তাকে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে। এ সময় প্রিজন ভ্যানের ভেতর থাকা এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতেও দেখা যায় তাকে। প্রিজন ভ্যান থেকে নামার সময় মাথায় থাকা হেলমেট ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ নই, হেলমেট পরব না।’

আদালতে শুনানির সময় তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল, এখন সবাই লুটেপুটে খাচ্ছে।’ তিনি এই মামলাকে ষড়যন্ত্র বলে দাবি করে বলেন, ‘এটি ষড়যন্ত্র। মামলা থানায় রুজু হওয়ার আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির হয়েছে।’ নিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘প্রসিকিউশন আমার অপরাধ প্রমাণ করুক, আমি ফাঁসিতে যাব।’