বাংলাদেশ

গঙ্গা চুক্তি নিয়ে আশাবাদী পানিসম্পদমন্ত্রী, গুরুত্ব পাবে গ্যারান্টি ক্লজ

প্রতিবেদক
সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক
সব খবর

চলতি বছরের ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার রাজধানীতে ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী স্পষ্ট করেন যে, আসন্ন গঙ্গা চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির আদলে ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, ৩০ বছর মেয়াদী বর্তমান গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবদ্দশায় ১৯৭৭ সালে যে চুক্তি হয়েছিল, তাতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত ছিল। তবে ১৯৯৬ সালের নবায়নকৃত চুক্তিতে সেই ক্লজ বাদ পড়ে যায়। বর্তমানে বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে নতুন চুক্তি নিয়ে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। মন্ত্রী বিশ্বাস করেন, নির্ধারিত সময়ের আগেই উভয় পক্ষের সম্মতিতে চুক্তিটি সম্পন্ন হবে।

পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার মতো মেগা প্রজেক্টগুলো নিয়ে মন্ত্রী বলেন, এগুলো বাংলাদেশের জন্য মাস্টারমাইন্ড প্রজেক্ট, যার সুফল দেশের এক-তৃতীয়াংশ মানুষ পাবে। পদ্মা ব্যারাজের কাজ দৃশ্যমান করার জন্য একনেকে অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে এর কাজের অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি আশা করছেন।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে শহীদউদ্দীন চৌধুরী জানান, সরকার খুব শিগগির প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু করতে চায়। সমীক্ষার ভিত্তিতেই মূল কাজের পরিকল্পনা সাজানো হবে। তিনি বলেন, অতীতে দায়িত্বপ্রাপ্তরা পর্যাপ্ত কারিগরি সহায়তা ছাড়াই কাজ করেছিলেন, কিন্তু বর্তমান সরকার নিজ উদ্যোগে সমীক্ষা সম্পন্ন করে প্রকল্পের দৃশ্যমান রূপ দেবে। ২০২৭ সালের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ওই বছরই মূল কাজ শুরু করার লক্ষ্য রয়েছে সরকারের।

তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্পে কোনো বহির্বিশ্বের চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বার্থ ও কল্যাণই তাঁর কাছে সবচেয়ে বড় চাপ। দেশের মানুষের প্রয়োজনে কাজ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘‘পদ্মা ব্যারাজের সমীক্ষা সম্পন্ন করতেই ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় লেগেছিল। পরবর্তী সময়ে তা আর বাস্তবায়িত হয়নি। আমরা দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যে তা চূড়ান্ত করে কাজ হাতে নিয়েছি। তিস্তার মতো বৃহদায়তন প্রকল্পের সমীক্ষা রাতারাতি বা এক-দুই মাসে সম্ভব নয়। অতীতে যারা দায়িত্বে ছিলেন, তারা পর্যাপ্ত কারিগরি সহায়তা নিয়ে কাজ শেষ করেননি। তাই আমাদের সরকার নিজ উদ্যোগেই এই কাজ সম্পন্ন করে প্রকল্পটিকে দৃশ্যমান রূপ দেবে।’’