ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতাকে মুক্তি দিয়েছেন দিল্লির একটি আদালত। মুক্তি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং অশুতোষ রাঙ্কা।
শনিবার দিল্লিতে অবতরণের পরপরই বিমানের ভেতর থেকে তাদের আটক করা হয়েছিল। এরপর রবিবার সকালে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের মুক্তির নির্দেশ দেন।

















