অপরাধ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ্রেপ্তার

প্রতিবেদক
সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার হাতিরঝিলের দুর্গন্ধ: দ্রুত ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানের নির্দেশ হাতিরঝিলের দুর্গন্ধ: দ্রুত ব্যবস্থা নিতে রাজউক চেয়ারম্যানের নির্দেশ অভিষেক শর্মার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারাল ভারত অভিষেক শর্মার সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারাল ভারত জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান জ্বালানি সংকট কাটাতে বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান ৩২ বছর পর আবারও বড়পর্দায় ফিরছে অক্ষয়-রাভিনার জনপ্রিয় ছবি মোহরা ৩২ বছর পর আবারও বড়পর্দায় ফিরছে অক্ষয়-রাভিনার জনপ্রিয় ছবি মোহরা এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা এইচএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, বছরে প্রাণহানি ৪০০ ছাড়াল ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ মৃত্যু, বছরে প্রাণহানি ৪০০ ছাড়াল প্রধান উপদেষ্টা নিয়োগে পদ্ধতিগত জটিলতা নিয়ে আলোচনা প্রধান উপদেষ্টা নিয়োগে পদ্ধতিগত জটিলতা নিয়ে আলোচনা রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলি রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলি নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতা সরকারের মূল অগ্রাধিকার: মাহ্দী আমিন নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতা সরকারের মূল অগ্রাধিকার: মাহ্দী আমিন
সব খবর

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শনিবার সেগুনবাগিচা এলাকায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ কয়েকজন আটক হন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর এই দেয়ালচিত্রগুলো আঁকা হয়েছিল। ফুটপাতের পাশের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি অঙ্কন করা হয়। এরপর ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।