বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযানের ডাক প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম
সব খবর

ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রতিটি নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন করে আধা ঘণ্টা সময় ব্যয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে মশার প্রজনন হতে পারে, সেসব জায়গা পরিষ্কার রাখা।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা, বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা। ঘরের আনাচে-কানাচে কিংবা রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। এসব প্রজননস্থল নির্মূল করতে পারলে ডেঙ্গু প্রতিরোধে বড় ধরনের সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ অসুস্থ হচ্ছেন এবং অনেকের মৃত্যুও ঘটছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব। তিনি স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে। তিনি প্রশ্ন রাখেন, এসব বড় অর্জন সম্ভব হলে দেশের অন্যান্য সমস্যা সমাধানে কেন সবাই মিলে অবদান রাখা সম্ভব হবে না?

তিনি জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এছাড়া বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের প্রায় ৪০ লাখ সদস্য প্রায় এক মাস ধরে প্রতি শনিবার ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে নিয়োজিত রয়েছেন।

ডেঙ্গু টিকার কার্যকারিতা সীমিত উল্লেখ করে তিনি বলেন, টিকার ওপর নির্ভর করার চেয়ে মশার প্রজননস্থল ধ্বংস করা বেশি কার্যকর। সরকার জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সমস্যার সমাধান করতে চায়। পরিশেষে, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বহু রোগীর প্রাণহানি রোধ করা সম্ভব এবং সবাই সচেতন হলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে দেশবাসীকে রক্ষা করা যাবে।