অপরাধ

পূজা মণ্ডপে কুড়াল দিয়ে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের চলমান দুর্গাপূজার একটি মণ্ডপের গণেশ প্রতিমা কুড়াল দিয়ে ভাঙচুর করেছেন গোলাম রাব্বানি নামের এক যুবক। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের হাতাশ খাড়াপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে, যা তাদের আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে।

কর্তব্যরত আনসার সদস্য এবং স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আটক গোলাম রাব্বানি একই ইউনিয়নের মধ্য হাতাশ পাড়ার মোহাম্মদ মুসার ছেলে। পূজা উদযাপনের নেতা, মণ্ডপ কমিটি ও আনসার সদস্যদের সূত্রে জানা যায়, শনিবার সকালে গোলাম রাব্বানি একটি কুড়াল নিয়ে মণ্ডপে ঢুকে গণেশ প্রতিমাকে কোপ দিয়ে ভাঙচুর করেন। তিনি দ্রুত এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। পুলিশ স্থানীয় সনাতনীদের পূজা উৎসব পালনের জন্য সার্বিকভাবে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

আটক গোলাম রাব্বানির মানসিক অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ তাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলছেন, আবার কেউ বলছেন তিনি মানসিক ভারসাম্যের ভান করছেন। তবে বিষয়টি ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা সংক্রান্ত হওয়ায় এটি স্পর্শকাতর বলে মনে করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

মন্ডপের দায়িত্বে থাকা আনসার সদস্য মোসা. ফাতেমা বেগম জানান, তারা চারজন দায়িত্বে ছিলেন। সকালে তিনি ও আরেক নারী সদস্য পাশে খেতে গেলে গোলাম রাব্বানি হাতে কুড়াল নিয়ে এসে প্রতিমায় ২-৩টি আঘাত করে ভেঙে দেন। তিনি আরও বলেন, ডিউটিতে আসার পর থেকেই ছেলেটিকে মণ্ডপের আশেপাশে ঘুরঘুর করতে দেখছিলেন তিনি।

হাতাশ খাড়াপাড়া পূজা মন্ডপের সাংগঠনিক সম্পাদক নিখিল প্রামানিক বলেন, সপ্তমীর দিনে এমন ঘটনায় আত্মীয়স্বজনসহ স্থানীয় হিন্দুরা হতভম্ব হয়ে পড়েছেন। পূজার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসন, পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতারা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তারা একজন কারিগর এনে প্রতিমা ঠিক করে পূজার কার্যক্রম চালানোর কথা বলেছেন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং তার সাথে অন্য কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হোক। বিকেলে এমপি মহোদয় আসার কথা রয়েছে।

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব চন্দ্র কর্মকার বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, দুর্গাপূজা একটি বড় উৎসব এবং এটি সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু বলেন, তিনি ঘটনা শুনেছেন এবং ইউএনও-র সাথে কথা বলেছেন। তিনি এসিল্যান্ডের সাথে ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চান, যাতে ভবিষ্যতে কেউ প্রতিমা ভাঙার সাহস না পায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনা জানার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন এবং ওই যুবক পুলিশের হেফাজতে আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।