রাজনীতি

কোনো ভুল করিনি, তবে দুঃখপ্রকাশ করছি: পদত্যাগ করলেন ইশরাক

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অবশেষে পদত্যাগ করেছেন। পূর্বঘোষিত এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে বেলা পৌনে ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নেতাকর্মীদের নিয়ে ঢোকেন ইশরাক হোসেন। এর আগে আজ সকাল সাড়ে ৮টার পর নিজেই ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, আজকের দিন থেকে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তী সময়ে আরও যদি এলাকা থাকে, সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে। ইশরাক দাবি করেন, তিনি প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকে ম্লান করতে চান না, তাই এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে নামার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল। ইশরাক দাবি করেন, তিনি ওই অভিযানে যাওয়ার আগে থানাকে অবহিত করেছিলেন এবং নিরাপত্তার স্বার্থেই তিনি নিজের লাইসেন্সকৃত অস্ত্রটি সঙ্গে রেখেছিলেন।

নিজের কর্মকাণ্ডের বিষয়ে ইশরাক বলেন, যদি এই অভিযানের মাধ্যমে তিনি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকেন বা কোনো ভুল হয়ে থাকে, তবে তার জন্য তিনি দুঃখপ্রকাশ করছেন। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে সেদিন তিনি কোনো ভুল করেননি।

উল্লেখ্য, গত রোববার রাত ১০টার দিকে ‘মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর’ শিরোনামে খবর প্রকাশ করে প্রথম আলো। যদিও সেই সময় ইশরাক এবং তার প্রেস কর্মকর্তা সংবাদটিকে ‘গুজব’ ও ‘অসত্য’ বলে দাবি করেছিলেন। তবে শেষ পর্যন্ত সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি তার পদত্যাগের ঘোষণা দিলেন। সংবাদ সম্মেলনে তার অনুসারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে সমর্থন জানান।