দুর্নীতি নির্মূল করতে হলে সবার আগে রাজনৈতিক নেতাদের নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যারা দুর্নীতি বন্ধের কথা বলছেন, সেই রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে, অন্যথায় এই উদ্যোগ সফল হবে না।
স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই সভায় উপজেলার শিক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক উন্নয়ন ও বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
শিক্ষকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে সামলানো শিক্ষকদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে। তরুণরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা থেকে তাদের সরিয়ে আনা জরুরি। শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন হলে কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিদের প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার এবং প্রধান শিক্ষকদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়িত হওয়া কোনোভাবেই সহ্য করা হবে না।
শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শাখার সভাপতি ও দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ। সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক তাজনুর রহমান ডাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, মাদরাসা শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ শিক্ষক প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। এ সময় উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তু

















