খেলা

লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময়

প্রতিবেদক
ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা স্থগিত হলো ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত হলো ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন আসিফ মাহমুদ: রাশেদ মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন আসিফ মাহমুদ: রাশেদ শাড়ি আত্মসাতের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ শাড়ি আত্মসাতের অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ
সব খবর

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। সান্তোস ও বাহিয়ার মধ্যকার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় এসেছে নেইমারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং প্রতিপক্ষ খেলোয়াড়কে দেওয়া হুমকি।

ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেইমার। মেজাজ হারিয়ে প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এরপরও তিনি শান্ত হননি, নেস্টরের সঙ্গে বাহিয়ার কোচ রজেরিও সেনির সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন। বিরতির সময় নেস্টর অভিযোগ করেন যে নেইমার কেবল তাকেই নয়, পুরো বাহিয়া ক্লাবকেই অসম্মান করেছেন এবং তার ভাষা শিশুদের সামনে বলার মতো নয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। মাঠে ফিরে নেইমার আবারও নেস্টরের সঙ্গে তর্কে লিপ্ত হন এবং মুখ ঢেকে প্রতিপক্ষকে কিছু বলেন। নেস্টর সঙ্গে সঙ্গে রেফারি সাভিও সাম্পাইওর কাছে অভিযোগ জানান। ভিএআর (VAR) প্রযুক্তি ব্যবহার করে নেইমারের আচরণকে শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে চিহ্নিত করে রেফারি তাকে লাল কার্ড দেখান।

লাল কার্ড দেখার পর নেইমার আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। ম্যাচের বিবরণে উল্লেখ করা হয় যে, তিনি নেস্টরের দিকে তেড়ে যান এবং মারকোস ভিক্টরের গলা চেপে ধরেন। সতীর্থদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হওয়ার পর তিনি মাঠ ছাড়েন।

মাঠ ছাড়ার সময় ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার পেদ্রো লোপেসের কাছে নেইমার দাবি করেন যে তারা মূলত হাসিঠাট্টা করছিলেন। মুখ ঢেকে কথা বলা ভুল ছিল স্বীকার করলেও তিনি বলেন, কিছু বলার আগেই নেস্টর রেফারির কাছে মিথ্যা অভিযোগ তুলেছেন। স্পোরটিভির প্রতিবেদন অনুযায়ী, মাঠ ছাড়ার সময় নেস্টরকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন তিনি।

এই লাল কার্ডের ফলে সান্তোস বড় ধরনের বিপাকে পড়েছে। নেইমার আগে থেকেই একটি হলুদ কার্ডের কারণে পালমেইরাসের বিপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন। এবার লাল কার্ডের কারণে আরও এক ম্যাচ সহ মোট দুই ম্যাচ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

লাল কার্ড দেখার পর আরো বেশি চড়াও হন সান্তোসের এ ১০ নম্বর জার্সিধারী। ক্ষিপ্ত হয়ে নেস্টরের দিকে তেড়ে যাওয়ার সঙ্গে মারকোস ভিক্টরের গলা চেপে ধরেন বলে ম্যাচের বিবরণে উল্লেখ করা হয়। সতীর্থদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে মাঠ ছাড়েন তিনি।